IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কাঁকনহাট পৌর আ.লীগের প্রতিবাদ মিছিল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কাঁকনহাট পৌর আ.লীগের প্রতিবাদ মিছিল

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা এবং মহান মুক্তিযুদ্ধ, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনতাবিরোধী হীন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে কাঁকনহাট পৌর আওয়ামী লীগ। কাঁকনহাট পৌর আওয়ামী লীগের উদ্যোগে এবং কাঁকনহাট পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে পৌর আজারে প্রতিবাদ মিছিল করেন নেতৃবৃন্দ। পৌর চত্বর থেকে মিছির নিয়ে তারা পৌর বাজার প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে সমাবেশ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ বলেন, যারা জাতীর জনকের ভাস্কর্য ভেঙ্গেছে তারা দেশের শত্রু এবং স্বাধীনতার শত্রু।

তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীনতার ঘোষণায় মানুষ উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে বাংলার জনগণ মাত্র নয় মাসের মধ্যে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন করেছিলেন। সেই সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভেঙ্গে তারা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। এর সঙ্গে যারা জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

মেয়র আরো বলেন, কাঁকনহাট সম্প্রীতির একটি পৌরসভা। এখানে দলমত নির্বিশেষে সবাই একত্রিতভাবে চলাফেরা ও বসবাস করে। এখানে যেন কোন ভাবেই সাম্প্রদায়িক ও রাজনৈতিক কলহের সৃষ্টি না হয় তারজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান। সেইসাথে কাঁকনবাসীকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

তিনি আরো বলেন, আগামী বছরের ১৬ জানুয়ারী কাঁকনহাট পৌরসভায় নির্বাচন। এই নির্বাচনে তিনি বরাবরের ন্যায় এবারও নির্বাচন করছেন। এই নির্বাচনে দলমত নির্বিশেষে তাঁকে ভোট দিয়ে পুণরায় নির্বাচিত করে পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের নিকট অনুরোধ করেন মেয়র।

এসময় উপস্থিত ছিলেন, কাঁকনহাট পৌর প্যানেল মেয়র আজাহার আলী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মাস্টার, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কৃষকলীগ সভাপতি কল্লোল মোল্লাসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগগঠনের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31