IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> চলন্ত বিমানে তীব্র ঝাঁকুনি: এক যাত্রীর মৃত্যু

চলন্ত বিমানে তীব্র ঝাঁকুনি: এক যাত্রীর মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মাঝ আকাশে তীব্র ঝাঁকুনিতে (টার্বুলেন্স) এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ যাত্রী। খবর বিবিসি’র।

পরে বোয়িং ৭৭৭-৩০০ইআর ফ্লাইটটি ব্যংককে স্থানীয় সময় মঙ্গলবার (২১ মে) বিকাল পৌনে ৪টার দিকে জরুরি অবতরণ করে। উড়োজাহাজটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিল। এর আগে এসকিউ-৩২১ উড়োজাহাজটি সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে হতাহতের খবর নিশ্চিত করে নিহত ব্যক্তির প্রতিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

বলা হয়েছে, আহত যাত্রীদের চিকিৎসা প্রদানে তারা থাইল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে মিলে কাজ করছে। এছাড়াও যাত্রীদের বাড়তি সহযোগিতা দিতে তাদের একটি দল ব্যাংককে রওয়ানা হয়েছে।

বিবিসি জানায়, টার্বুলেন্সের শিকার উড়োজাহাজটির যাত্রীদের সহযোগিতা দিতে ব্যাংককের সূবর্ণভূমি বিমানবন্দরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং জরুরি উদ্ধার দল প্রেরণ করেছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী চি হং তাত বলেছেন, তার সরকার দুর্ঘটনার শিকার যাত্রী এবং তাদের পরিবারকে সব ধরণের সহযোগিতা প্রদান করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ-৩২১ এর ভেতর যে ঘটনা ঘটেছে সেটা শোনার পর আমি গভীরভাবে শোকাহত হয়েছি। উড়োজাহাজটির ভেতর প্রকৃতপক্ষে কি হয়েছিল তা নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31