IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> লিড নিউজ >> সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম টি-টোয়েন্টি পরাজয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। দুই দলের মধ্যেকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল টাইগাররা।

বৃৃহস্পতিবার রাত ৯টায় সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি।

এ সিরিজ দিয়েই মূলত বিশ্ব আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করছে টাইগাররা। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই ক্রিকেটারদের। যে কারণে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিছু বুঝে উঠার আগে হেরে বসে তারা।

ম্যাচ হারের পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। (প্রবাসী বাংলাদেশিরা) হতাশ হয়ে ফিরে গেছেন, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলতে পারি।’

তবে শান্তর এমন মনোভাবের কারণে দেশ থেকে সমালোচনাও হয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ হারা নিয়ে বুধবার মিরপুরে দুর্জয় বলেন, ‘ঘরের মাঠে উইকেট ভালো না। এটা অজুহাত। পিচ যদি স্লো উইকেটও বানানো হয়, সেটা দলের চাওয়াতেই হয়। এখন তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গিয়ে। সবাই হোম কন্ডিশনের একটা সুবিধা নেয়, দলের চাওয়া থেকেই সেটা করা হয়। কোন উইকেট হলে দল পারফর্ম করবে, সে চাওয়াটা দল থেকেই আসে। কাজেই এখন উইকেটে দোহাই দিলে তো আমরা মানতে পারি না।’

জাতীয় দল অজুহাতের জায়গা না বলে দাবি সাবেক অধিনায়ক দুর্জয়ের, জাতীয় দল পারফর্ম করার জায়গা, সেখানে আমি উইকেটের দোহাই দিই, এসব অজুহাত কিন্তু গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা জাতীয় দলে খেলছি, ওখানে যে পরিস্থিতিই হোক পারফরম করতে হবে।

এখন দেখার বিষয় উইকেট কিংবা কন্ডিশনের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

বাংলাদেশের বিপক্ষে জয়ের পর যুক্তরাষ্ট্রের তারকা হারমীত বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেয়নি বাংলাদেশ। টিম টাইগার্সদের পরাজয়ের পেছনে এটিকেই বড় কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন ভারত থেকে যাওয়া এই তারকা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নিশ্চিতভাবেই স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31