IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> গুলির চিহ্ন নেই রাইসিকে বহনকারী হেলিকপ্টারে

গুলির চিহ্ন নেই রাইসিকে বহনকারী হেলিকপ্টারে


ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে হাতে আসা তথ্যের ভিত্তিতে একে দুর্ঘটনা বলেই মনে হয়েছে। হেলিকপ্টারটিতে হামলার কোনো প্রমাণ আপাতত পাওয়া যায়নি। খবর ইরনা নিউজের

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাগান এলাকায় রোববার ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান ও ছয় কর্মকর্তা নিহত হন। পরদিন সোমবার হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়। ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলকে সেদিনই নির্দেশ দেয় ইরানের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার প্রকাশিত ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকারী দল। সেখান থেকে তারা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পূর্বনির্ধারিত পথ দিয়েই যাচ্ছিল। পার্বত্য এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। হেলিকপ্টারের ধ্বংসাবশেষে গুলির আঘাতের চিহ্ন বা এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি।

স্থানীয় সময় সোমবার ভোর পাঁচটার দিকে ইরানের কয়েকটি ড্রোন ওই হেলিকপ্টারটি খুঁজে পায়। এর কিছুক্ষণ পরেই সেখানে উদ্ধারকারী দলের সদস্যরা পৌঁছান বলে জানানো হয়েছে তদন্ত প্রতিবেদনে। এতে আরও বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটির সঙ্গে ভূপৃষ্ঠে থাকা নিয়ন্ত্রণকক্ষের যে যোগাযোগ হয়েছিল, তাতে ‘সন্দেহজনক’ কিছু পাওয়া যায়নি। তদন্তকারী দলের হাতে আরও কোনো তথ্য এলে তা যথাসময়ে দেশের মানুষকে জানানো হবে।

রাইসিসহ হেলিকপ্টারটিতে থাকা আটজনের মৃত্যুতে গত সোমবার ইরানে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে রাইসিকে দাফন করা হয়েছে। এদিনই তেহরানে দাফন করা হয় পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে। দাফনের আগে মরদেহ নিয়ে শোকযাত্রায় অংশ নেন লাখো মানুষ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31