IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারে
Home >> খেলা >> লিড নিউজ >> নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : নেপালকে ২১ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে উঠে গেল বাংলাদেশ ক্রিকেট দল। লো স্কোরিং ম্যাচে বাংলাদেশের জয়ে দুর্দান্ত বোলিং করেন পেস বোলার তানজিদ হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

সোমবার আগে ব্যাট করে ১৯.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ ক্রিকেট দল। টার্গেট তাড়া করতে নেমে তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের নান্দনিক বোলিংয়ে ১৯.২ ওভারে ৮৫ রানে অলআউট হয় নেপাল। ২১ রানের দাপুটে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের কোয়াটার ফাইনালে উঠে যায় বাংলাদেশ।

সোমবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনের সেন্ট ভিনসেন্টের অ্যারনস ভেলের গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল।

ইনিংসের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পঞ্চম ওভারের তৃতীয় বলে আউট হন আরেক ওপেনার লিটন কুমার দাস।

ষষ্ঠ ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। নবম ওভারের শেষ বলে সাকিব আল হাসানের ভুল কলে রান আউট হয়ে ফেরেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

১১.৪ ওভারে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাবেক আরেক অধিনায়ক সাকিব আল হাসানও। মাত্র ৬১ রানে প্রথম সারির ৬ জন স্বীকৃত ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।

দলীয় ৬৯ ও ৭৫ রানে ফেরেন পেস বোলার তানজিদ হাসান সাকিব ও উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলি অনিক। দলের এই ব্যাটিং বিপর্যয়ে হতাশ হন ভক্ত-সমর্থকরা। একের পর এক উইকেট পতনের কারণে ১৯.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

দলের হয়ে ২২ বলে সর্বোচ্চ ১৭ রান করেন সাকিব আল হাসান। ৭ বলে এক চার আর এক ছক্কায় ১৩ রান করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ১৫ বলে ১২ রান করে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। ১৩ বলে ১৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৬ বলে ১২ রান করেন জাকের আলি অনিক।

১২০ বলে ১০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে বিপদে পড়ে যায় নেপাল। বাংলাদেশ দলের তরুণ তারকা পেসার তানজিম হাসান সাকিবের গতির মুখে পড়ে ৬.৬ ওভারে ২৬ রানে ৫ উইকেট হারায় নেপাল। একাই ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছেন তানজিম সাকিব।

ইনিংসের দ্বিতীয় বলে কুশাল বুর্তালকে বোল্ড করেন তানজিম সাকিব। সেই ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অনিল শাহ। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে নেপালের অধিনায়ক রোহিত পুডালকেও আউট করেন তানজিম সাকিব।

ইনিংসের ষষ্ঠ ওভারে নেপালের শিবিরে আঘাত হানেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। তার গতির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আসিফ শেখ। তার বিদায়ের মধ্য দিয়ে ৫.৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট হারায় নেপাল।

এরপর নিজের শেষ এবং ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে সুদীপ ঝারকে আউট করেন তানজিম সাকিব। তিনি ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন।

২৬ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ৫৮ বলে ৫২ রানের জুটি গড়েন নেপালের দুই তারকা ব্যাটসম্যান দীপেন্দ্র সিং আইরি ও কুশাল মালা। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান।

ফিজের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন কুশাল মালা। ফ্ল্যাড লাইটের অনেক ওপরে ওঠা সেই ক্যাচটি ধরেন নাজমুল হোসেন শান্ত। কুশাল মালার বিদায়ে ১৬.৪ ওভারে ৭৮ রানে ৬ উইকেট হারায় নেপাল।

জয়ের জন্য শেষ ১৮ বলে নেপালের প্রয়োজন ছিল ২৯ রান। ১৮তম ওভারে ৭ রানে এক উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩ উইকেট। আর নেপালের প্রয়োজন ছিল ১২ বলে ২২ রান।

১৯তম ওভারে কোনো রান খরচ না করেই নেপালের সেট ব্যাটসম্যান দীপেন্দ্র সিং আইয়ারের উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ২ উইকেট আর নেপালের প্রয়োজন ছিল ২২ রান। শেষ ওভারে সাকিবের করা প্রথম দুই বলেই ২ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ৮৫ রানে অলআউট হয় নেপাল।

বাংলাদেশ দলের অবিশ্বাস্য জয়ে ৪ ওভারে দুই মেডেনসহ ৭ রানে ৪ উইকেট নেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে এক মেডেন দিয়ে ৭ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ২.২ ওভারে মাত্র ৯ রানে ২ উইকেট নেন সাকিব আল হাসান। ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট নেন তাসকিন আহমেদ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31