IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ওই যুবকের নাম সাজেদুল সরদার (২২)।

সে উপজেলার গনিপুর ইউনিয়নের মোহনগঞ্জ গ্রামের ছালেক সরদারের ছেলে। এ ঘটনায় আহত সাজেদুল সরদারের মা সাজেদা বেগম বাদী হয়ে বুধবার রাতে বাগমারা থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সাজেদুল সরদার প্রতিদিনের ন্যায় মোহনগঞ্জ বাজারে তাদের কাপড়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বুধবার রাত নয়টার দিকে মোহনগঞ্জ কলেজ মোড়ে পূর্ব থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা সাজেদুলকে ঘিরে ধরে। এ সময় সাজেদুল পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তাকে ধাওয়া করে মোহনগঞ্জ কলেজ মাঠে নিয়ে মারপিট শুরু করে। তাদের হাতে থাকা হাতুড়ির আঘাতে গুরুতর জখম হয় সাজেদুল। এসময় আত্মচিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

জানা গেছে, সাজেদুল সরদারের চাচা আশরাফুল, আমিনুল, সাফুল, চাচাতো ভাই নাঈম এবং তাদের ভাড়াটিয়ে সন্ত্রাসী মোহনগঞ্জ গ্রামের মৃত মজার ছেলে মোহন মিলে সাজেদুলের উপর আক্রমণ করে। পারিবারিকভাবে তাদের বসতভিটা নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।

সেই বিরোধের জের ধরেই রাতে সাজেদুল এর উপরে হামলা চালায় তারা। এ সময় হামলাকারীরা সাজেদুল এর কাছে থাকা নগদ টাকা এবং সোনার চেইন নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

বর্তমানে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে হাতুড়ি পেটার যন্ত্রণায় কাতরাচ্ছে সাজেদুল সরদার। এরইমধ্যে এক্সরেও করা হয়েছে শরীরের বিভিন্ন স্থানের।

এ ব্যাপারে অভিযোগকারী সাজদুলের মা সাজেদা বেগম বলেন, জমি জমার জের ধরে আমার ছেলেকে তারা দুনিয়া থেকে শেষ করে দিতে চেয়েছিল। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি। আমি চাই এর সুষ্ঠু একটা বিচার হোক। কোনভাবেই যেন তারা ছাড় না পায়। বিনা দোষে তারা কেন আমার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে। সেই সাথে তারা আমার স্বামীকেও আগের দিন মেরেছে।

এ ঘটনায় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31