IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> রাজশাহীতে চলাচলের পথ বন্ধ করায় বিপাকে একাধিক পরিবার

রাজশাহীতে চলাচলের পথ বন্ধ করায় বিপাকে একাধিক পরিবার

রাজশাহীতে চলাচলের পথ বন্ধ করায় বিপাকে একাধিক পরিবার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মতিহার থানাধীন চাপাপুকুর গ্রামে একাধিক পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেবার অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেড়ে বাকবিতন্ডা ও মারধর ধরে চলাচলের একমাত্র রাস্তাটি বাশের কঞ্চি, টিন ও ডালপালা দিয়ে ঘিরে দেবার ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা। চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগী জয়নব বেগম (৭০) কে অভিযুক্তরা হুমকি ধামকি প্রদর্শন ও গালিগালাজ করেন। নিজের নিরাপত্তা ও ভোগান্তী হ্রাসে ভুক্তভোগী মজিবর রহমানের স্ত্রী জয়নব বেগম গত ০৮-৬-২০২৪ ইং তারিখে মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এর আগে, চলতি বছরের ২৮ মার্চ একই বিষয়কে কেন্দ্র করে ভুক্তভোগী জয়নব বেগমের মেয়ে মর্জিনা (৪২) অভিযুক্তদের দ্বারা শারীরিকভাবে লাঞ্চনার স্বীকার হন। তিনি ঐদিনই চাঁপাপুকুর গ্রামের আহাদুলের ছেলে রতন (২০), আহাদুলের স্ত্রী নিলুফা, আবেদের ছেলে কুরমান, কুরমানের স্ত্রী রজিনা ও ছেলে রজিবুর (২২) কে অভিযুক্ত করে মতিহার থানায় আরো একটি লিখিত অভিযোগ দেন। অভিযুক্তরা ভুক্তভোগীকে মারধরের পাশাপাশি তার মাথার একগুচ্ছ চুল টেনে তুলে ফেঁলেন বলেও দাবি মর্জিনার। শারীরিকভাবে লাঞ্চিত হবার পর রামেক হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী মর্জিনা ও তার পরিবার বিচারের দাবিতে প্রথমে পারিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি মেম্বার সুজন কবীর কে বিষয়টি মৌখিকভাবে জানালে মেম্বার সুুজন অভিযুক্তদের পক্ষে কথা বলেন। তাই কোন প্রতিকার না পেয়ে অবশেষে মতিহার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন।

এবিষয়ে পারিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি মেম্বার সুজন কবীরের সাথে কথা বললে তিনি জানান, মর্জিনা ও তার পরিবারের এই অভিযোগ মিথ্যে। বিবদমান রাস্তাটি নিয়ে কোন পক্ষই আমাকে অবগত করেন নি। থানায় অভিযোগ দেবার পর থানা থেকে বিষয়টি দেখার জন্য আমাকে বলা হয়। আমি কারো কোন পক্ষ নেই নি।

তিনি আরও জানান, একটি বতক (হাঁস) মারাকে কেন্দ্র করে রাস্তা বন্ধ করা ও উভয় পক্ষের মধ্যে কোন্দলের সৃষ্টি হয়েছে। তারা চাইলে ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দিতে পারেন।

মর্জিনা অভিযোগ করে আরও বলেন, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে তার বৃদ্ধ বাবা মজিবর রহমান (৭০) তার একমাত্র রিক্সাভ্যান বাড়ির উঠানে প্রবেশ করাতে পাচ্ছেনা। ভ্যান করে ঘুরে ঘুরে ছোট ছোট গাছের চারা বিক্রি করা শেষে আগের মতো এখন আর পায়ে চালিত ভ্যানটি নিজের বাড়ির উঠানে রাখতে পাচ্ছেনা রাস্তা বন্ধ থাকার কারণে। প্রায় দেড় কিলো দূরে খড়খড়ি এলাকার একটি কাঠমিলে ভ্যান রেখে বাড়ি ফিরকে হয় পায়ে হেটে বলে জানান বৃদ্ধা স্ত্রী জয়নব বেগম।

ভুক্তভোগী মৃত মজিবরের স্ত্রী জয়নব বেগম অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত রতন, কুরমান, রজিবুল, রোজিনা ও নিলুফা সহ ঐ পরিবারের ওই পরিবারের অন্যান্য সদস্যরা একত্রিত হয়ে আমাদের একমাত্র চলাচলের রাস্তা জোড়পূর্বক ঘিরে দিয়েছে। রাস্তাটি বিগত প্রায় তিনযুগের বেশি সময় ধরে আমরা সহ গ্রামের অনেকেই ব্যবহার করছে। প্রায় চারফিট চওড়া রাস্তাটির মধ্যে আমরাও অর্ধেক অংশীদার। সকলের চলাচলের জন্য আমরা উভয় পরিবার রাস্তাটির সমান অংশ ছেড়ে দিয়ে কাঁচা ও অর্ধপাকা বাড়ি করে বসবাস করছি।

তিনি আরও বলেন, জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা রাজশাহী জেলা কার্যালয়ে গত ২০-০৫-২০২৪ ইং তারিখে ভুক্তভোগী মর্জিনা বেগম ও জয়নব বিরোধ নিস্পত্তির লক্ষ্যে একটি আবেদন করেন। যার মীমাংসা নং: MED-RAJS-20240520-1563(ADR)। ভুক্তভোগী পরিবার মীমাংসার লক্ষ্যে করা আবেদন ও থানায় দেয়া অভিযোগের কারণে অভিযুক্তরা নিয়মিতভাবে হুমকি ধামকি ও গালিগালাজ অব্যাহত রেখে কোনঠাঁসা করে রেখেছে পরিবারের সদ্যসদের বলে জানান মর্জিনা বেগম।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31