IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘রাজনৈতিকভাবে ব্যর্থ বিএনপি এখন ভাস্কর্য নিয়ে নেমেছে’

‘রাজনৈতিকভাবে ব্যর্থ বিএনপি এখন ভাস্কর্য নিয়ে নেমেছে’

ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ

ধূমকেতু নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপি এখন ভাস্কর্য নিয়ে নেমেছে।

তিনি আরও বলেন, সৌদি আরব, ইরানসহ সকল মুসলিম রাষ্ট্রে ভাস্কর্য আছে। ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের পাকিস্থান ভাঙ্গার জন্য যারা কাফের ফতোয়া দিয়েছিল তাদেরই প্রজন্ম আজ ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন।

তথ্যমন্ত্রী আজ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন। সম্মেলনের উদ্বোধন করেন সাবেক এমপি ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু।

ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন যে, পদ্মাসেতু আওয়ামী লীগ করতে পারবে না। তার সেই বক্তব্যকে মিথ্যা প্রমান করে আজ বেলা ১২ টার পরে পদ্মাসেতুর শেষ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দু’পাশের সংযোগ স্থাপন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে যাচ্ছে, এটি বিএনপির সহ্য হয়না, এজন্য নতুন ষড়যন্ত্র শুরু করেছে – বলেন ড. হাছান।

আওয়ামীলীগ জঙ্গীবাদকে উস্কে দিচ্ছে বলে বুধবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের জবাবে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ডানে বামে জঙ্গীদের সাথে নিয়ে মির্জা সাহেব বলছেন আওয়ামীলীগ জঙ্গীবাদ উস্কে দিচ্ছে।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলীর পরিচালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু প্রমুখ।

সম্মেলনে শোক প্রস্তাব উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন কমিটির সভাপতি হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক হিসাবে জাকির হোসেনের নাম ঘোষণা করেন সম্মেলনের উদ্বোধক আব্দুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31