IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> লিড নিউজ >> টেক্সাসে আঘাত হানছে ঘূর্ণিঝড় বেরিল

টেক্সাসে আঘাত হানছে ঘূর্ণিঝড় বেরিল

ধূমকেতু নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় বেরিল শক্তিশালী হয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের উপকূলে আঘাত হানতে যাচ্ছে। এ কারণে বন্যা ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার আশঙ্কায় উপকূলীয় এলাকার বাড়িঘর থেকে বেশ কিছু অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) তাদের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেরিল তার আওতাধীন এলাকায় ১৩০ কিলোমিটার ঝড়ো বাতাসের গতি নিয়ে টেক্সাস উপকূলের দিকে এগিয়ে আসছে। এ বিষয়ে আজ সোমবার (৮ জুলাই) সকালে এনএইচসি জানায়, প্রচণ্ড ঝড়ো বাতাস আর আকস্মিক বন্যার আশঙ্কা নিয়ে ক্রমশ পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

জাতীয় আবহাওয়া সংস্থা ২৩ লাখ লোক অধ্যুষিত হাউস্টন শহরসহ টেক্সাসের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছে। হাউস্টনের মেয়র জন হোয়াইটমায়ার এ সম্পর্কে বলেন, ‘বেরিলকে আমাদের বেশ গুরুত্ব নিয়ে দেখতে হবে, কেননা আমাদের সবচেয়ে খারাপ শত্রু হচ্ছে আত্মতুষ্টি।’

এর আগে গতকাল রোববার টেক্সাস উপকূলের বেশ কয়েকটি এলাকায় হারিকেন ও ঝড়ের সতর্কতা জারি করা হয়। স্থানীয় সময় সোমবার সকালে ‘ব্যারিল’ বন্দর শহর করপাস ক্রিস্টি ও গ্যালভেস্টন দ্বীপে আঘাত হানতে পারে। কর্পাস ক্রিস্টি শহরটি যেখানে সেই নুইসেস কাউন্টিতে পর্যটকদের ইতোমধ্যে শহর ছেড়ে যেতে বলা হয়েছে। তা ছাড়া শনিবার পাশের রিফিউজিও কাউন্টিতে লোকজনকে বাধ্যতামূলকভাবে শহর ছেড়ে যেতে বলা হয়েছে। ২০১৭ সালে এখানে আঘাত হানা হারিকেন হার্ভির ক্ষতির ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা। এ ছাড়া হাউস্টনের দক্ষিণ-পূর্বে গ্যালভেস্টন শহর থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে এ সময় রাস্তায় গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

বেরিল ক্যাটাগরি-৫ ঝড়ের শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও ভেনেজুয়েলায় আঘাত হানে। ঝড়ে এসব এলাকায় সাত জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গত শুক্রবার এটি ক্যাটাগরি-২ শক্তি নিয়ে মেক্সিকোতে আঘাত হানে। এর ফলে গাছপালা ভেঙে পড়ে, রাস্তার ল্যাম্পপোস্ট ও বাড়িঘরের ছাদ উপড়ে যায়।

এনএইচসি জুন মাসে বেরিলকে ক্যাটাগরি-৪ শক্তির ঝড় হিসেবে চিহ্নিত করে আর জুলাই মাসে এটিকে চিহ্নিত করে সর্বোচ্চ ক্যাটাগরি-৫ শক্তির ঝড় হিসেবে। আটলান্টিক মহাসাগরে হারিকেন মৌসুম শুরুর আগেভাগেই এই ধরনের শক্তিশালী ঝড়ের উৎপত্তি খুবই বিরল।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31