ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর অভিষেক অনুষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ই জুলাই)সকাল ১১.০০ টার দিকে উপজেলা মিলানায়তনে অভিষেক ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাসিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুরের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ এমপি।
বিশেষ হিসাবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিন-বেল্লাহ,মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম,অফিসার ইনচার্জ ওসি হরিদাস মন্ডল,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান,জেলা পরিষদের সদস্য দিলীপ কুমার সরকার তপন, প্রধান শিক্ষক সোহরাব আলী, ইউপি চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান,সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল,রবিউল ইসলাম,অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল,দলিল লেখক সমিতির সভাপতি ইসরাইল হোসেন।
বক্তব্যে প্রধান অতিথি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে,সেই শ্লোগান যেন আমরা সকলেই একসাথে করতে পারি।আমি বিশ্বাস করি উন্নয়ন ধারাকে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল সকল জনগণের স্বার্থে নিজেকে নিয়োজিত করবে।
অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য ও সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খ,ম শামসুল আলম।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


