IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষক
Home >> টেক ওয়ার্ল্ড >> লিড নিউজ >> বাংলাদেশের দুইটাসহ তিন হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা

বাংলাদেশের দুইটাসহ তিন হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা

ধূমকেতু নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশ ও ভিয়েতনামে তিনটি হ্যাকিং গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশের দুটি এবং ভিয়েতনামের একটি গ্রুপ রয়েছে। এক বিবৃতিতে ফেসবুক এ তথ্য জানায়।

হ্যাকিংয়ের ঘটনায় বাংলাদেশি যে দুই গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেই দুই গ্রুপ হলো- ডন’স টিম (ডিফেন্স অব নেশন নামেও পরিচিত) ও ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্র্যাফ)। ভিয়েতনামে যে গ্রুপটির বিরুদ্ধে ফেসবুক ব্যবস্থা নিয়েছে, তাদের নাম এপিটি৩২।

ফেসবুক জানায়, হ্যাকারদের গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এই গ্রুপের বিরুদ্ধে ফেসবুকের নেটওয়ার্কের অপব্যবহার, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর, উসকানিমূলক, রাষ্ট্রবিরোধী পোস্ট দেয়া, ক্ষতিকর ম্যালওয়্যার ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে।

কর্তৃপক্ষ বলছে, গ্রুপগুলো অন্য দেশের সঙ্গে বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছিল। লক্ষ্য নির্দিষ্ট করে অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করা এবং সেগুলো ফেসবুক থেকে মুছে ফেলার কাজ করছিল। এর ফলে অনেক সময় অ্যাকাউন্টগুলো আর ফিরে পাওয়া যায় না।

পর্যবেক্ষণে ফেসবুক বলেছে, বাংলাদেশভিত্তিক হ্যাকারগ্রুপগুলোর লক্ষ্য হলো- স্থানীয় কর্মী, সাংবাদিক এবং ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তিরা, যারা বিদেশে থাকেন তারাও। ফেসবুকের নীতিমালা ভঙ্গ করার জন্য এমন অনেক অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

ফেসবুকে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা এই তথ্য শেয়ার করেছি, যাতে অন্যরাও তাদের শনাক্ত এবং থামাতে পারে। নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031