IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> রাণীনগরে আমন ধান রোপনে ব্যস্ত কৃষকরা

রাণীনগরে আমন ধান রোপনে ব্যস্ত কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে রোপা আমন ধান রোপন শুরু করেছেন কৃষকরা। চলতি মৌসুমে বৃষ্টি কম থাকায় মাঠ শুখে যাচ্ছে। ফলে তরিঘরি করেই মাঠে নেমেছেন কৃষকরা।

কৃষকরা বলছেন,আমন ধান কেটে ঘরে তুলেই জমিতে আলু,সরিষা আবাদ করবেন। এমনটায় লক্ষ নিয়ে আগাম জাতের ধান রোপন শুরু করেছেন কৃষকরা।

রাণীনগর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলা জুরে ১৯হাজার ৬২০হেক্টর জমিতে ধান রোপনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতি মধ্যেই প্রায় এক হাজার ৫০হেক্টর জমিতে ধান রোপন শেষ হয়েছে। আমন ধান কেটে ঘরে তোলার পর কৃষকরা মাঠে আলু, সরিষাসহ বিভিন্ন প্রকার রবিশষ্য আবাদের লক্ষ নিয়ে আগাম জাতের ধান রোপন করছেন। এর মধ্যে ব্রি ধান ৯০, বিনা ১৭, ব্রি ৭৫, স্বর্ণা-৫, জিরাশাইলসহ বিভিন্ন জাতের ধান রয়েছে।

উপজেলার গুয়াতা গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানান, চলতি মৌসুমে তিনি প্রায় ১৭বিঘা জমিতে ধান রোপন করছেন। ধান কেটে জমিতে আলু, সরিষা আবাদ করবেন। গতবছর আমন মৌসুমে ধান কেটে প্রায় ৫বিঘা জমিতে আলু সরিষার আবাদ করেছিলেন। এতে বেশ লাভবান হয়েছেন বলে জানান।

হরিপুর গ্রামের কৃষক চন্দ্র জানান, এবার তিনি পাঁচ বিঘা জমিতে বিনা ১৭ ও জিরাশাইল জাতের ধান রোপন করছেন। ধান কেটে সবগুলো জমিতেই আলু সরিষা আবাদ করবেন।

এদিকে কালীগ্রাম কসবা পাড়া গ্রামের কৃষক হারুনুর রশিদ জানান, এবার বৃষ্টিপাতের প্রকোপ অনেকটায় কম। তাই মাঠের পানি দ্রুত শুখে যাচ্ছে। তাই বাধ্য হয়ে নলকূপ থেকে পানি সেচ দিয়ে তরিঘরি করেই জমিতে ধান রোপন করতে হচ্ছে।

সিলমাদার গ্রামের কৃষক এমদাদুল হক জানান, ইতিমধ্যে তিনি আড়াই বিঘা জমিতে ব্রি-৯০জাতের ধান রোপন করেছেন। তিনিও ধান কেটে আলু সরিষা আবাদ করবেন বলে জানিয়েছেন।

কৃষকদের মতে, গত বোরো মৌসুমে ধানের আবাদ ভাল হওয়ায় ফলনও ভাল হয়েছে। সেই সাথে বাজারে বিক্রিতে দাম ভাল পাওয়ায় বেশ লাভবান হয়েছেন।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক জানান, চলতি মৌসুমে প্রায় ১৯হাজার ৬২০হেক্টর জমিতে ধান আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতি মধ্যে প্রায় এক হাজার ৫০হেক্টর জমিতে ধান রোপন শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষমাত্রা অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930