IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা
Home >> খেলা >> লিড নিউজ >> অলিম্পিক ফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেনের সোনা জয়

অলিম্পিক ফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেনের সোনা জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : এবারের অলিম্পিকে স্বাগতিক দল ফ্রান্স। সে হিসাবে প্যারিস অলিম্পিকের ফাইনালে সমর্থনের কোনো কমতি ছিল না ফরাসিদের। স্পেনের বিপক্ষে ফাইনালে সেই সমর্থন কাজে লাগিয়ে প্রথম এগিয়ে যাওয়ার কাজটি করেছিলেন ফরাসিরাই। তবে শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়ে ৫-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকের সোনা জিতেছে স্পেন।

পার্ক দে প্রিন্সেসে এদিন ম্যাচ শুরুর ১১ মিনিটের মাথায় এগিয়ে যান ফরাসিরা। তবে ম্যাচে সমতা টানতে খুব বেশি সময় নেয়নি স্পেনও। ম্যাচের ১৮ মিনিটে দলকে সমতায় ফেরান লোপেজ। সেই গোলের সাত মিনিট না যেতেই লিড পেয়ে যায় স্পেন। এবারও গোল করেছেন লোপেজ। এর তিন মিনিট পর ২৮ মিনিটে ফের বল জালে জড়িয়ে প্রথমার্ধেই ২ গোলের লিড পেয়ে যায় স্পেন।

অনেকেই ধরে নিয়েছিল ম্যাচটি বুঝি ওখানেই শেষ। তবে না দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালান ফরাসিরা। সাফল্য পায় ৭৯ মিনিটে এসে। আকলিউচের গোলে ম্যাচে ব্যবধান কমান ফরাসিরা। এরপর যোগ করা সময়ে পেনাল্টি আদায় করে নিয়ে ম্যাচে সমতা টানেন মাতেতা।

৩-৩ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় এক্সটা টাইমে। সেখানে নাটকীয়ভাবে ম্যাচটা নিজেদের দিকে টেনে নেয় স্পেন। ১০০ মিনিটে লিড নেওয়ার পর ১২১ মিনিটে এসে ব্যবধান ৫-৩ করে নেয় স্পেন। এক্সটা টাইমের দুটি গোলই করেছেন ক্যামেলো। আর তাতেই নিশ্চিত হয়েছে প্যারিস অলিম্পিকের ফুটবলে স্পেনের সোনা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31