IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> প্রশাসন ও পুলিশ তাজা প্রাণ কেড়ে নিয়েছে : রাজশাহীর সমন্বয়কগণ

জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

প্রশাসন ও পুলিশ তাজা প্রাণ কেড়ে নিয়েছে : রাজশাহীর সমন্বয়কগণ

প্রশাসন ও পুলিশ তাজা প্রাণ কেড়ে নিয়েছে : রাজশাহীর সমন্বয়কগণ

জেলা প্রশাসকের সাথে রাজশাহীর সমন্বয়কদের মতবিনিময় সভা। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, প্রশাসন ও পুলিশ শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করে শহীদ করেছে। তারা তাজা প্রাণ ঝড়িয়েছে। অফিসিয়ালভাবে তাদের সবার হাত রক্তে রঞ্জিত। প্রায় এক মাস তারা নির্ঘূম রাত কাটিয়েছেন। এখনো কাটাচ্ছেন। তারা রাত জেগে এলাকা ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও জনগণের বাড়ি পাহারা দিচ্ছেন। রাস্তায় বিশৃংখলা এড়াতে ট্রাফিকিং এর কাজ করছেন। এছাড়াও রাস্তা ও ভাঙ্গচুর এবং অগ্নিসংযোগকৃত বিভিন্ন অফিস সমুহ পরিস্কার করছেন। বর্তমানে আইন শৃংখলা অবস্থা অনেকটাই লাজুক। এজন্য দেশে পুলিশ বাহিনীকে নামাতে হবে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই কথা বলেন।

তারা বলেন, পুলিশ নিজেই তাদের ভামুর্তি ক্ষুন্ন করেছে। তারা খুুনি হিসেবে চিন্থিত হয়েছে। পুলিশের খারাপ আচরণ, অন্যায়, অত্যাচার ও নির্যাতনের কারনেই বিক্ষুদ্ধ জনগণ, বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদর দপ্তরে ভাঙ্গচুর করেছে এবং আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেইসাথে মালামাল লুট করেছে। কিন্তু এটা ঠিক হয়নি। আইন শৃংখলা রক্ষাতে যারা নির্দোশ পুলিশ তাদের মাঠে নামানোর কথা বলেন তারা।

তারা আরও বলেন, পুলিশ ও প্রশাসনের মধ্যে যারা দোষি তাদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

সমন্বয়করা জেলা প্রশাসকসহ উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের উদ্যেশ্যে বলেন, যে সরকারই আসুক, কেউ যেন তাদের গোলামী না করেন। সব কিছু তার নিজস্ব গতিতে চলবে। প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীকে জনগণের পাশে এসে দাঁড়ানোর কথা বলেন তারা।

বৈষম্য বিরোধীদের স্বরণ করা যেন আদর্শীক হয় উল্লেখ করে তারা আরও বলেন, দীর্ঘ পনের বছরসহ ৫৩ বছরের জনজাল তারা পরিস্কার করবেন। আর এগুলো পরিস্কার করা পর্যন্ত কাজ করে যাবেন বলে উল্লেখ করেন তারা।

তারা বলেন, দীর্ঘ পনের বছর তারা ভোট দিতে পারেননি। তারা স্বাধীন নির্বাচন কমশিন গঠন করে ভোট প্রদানসহ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা পর্যন্ত সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করে যাবেন বলে জানান। সেইসাথে বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ সকল প্রতিষ্ঠান তারা দুর্নীতি মুক্ত করবেন।

সমন্বয়করা বলেন, পুলিশ আওয়ামী লীগের ক্যাডারে পরিণত হয়েছিলেন। সরকার যা বলেন তাই করতেন। এ অবস্থা থেকে ফিরিয়ে আনতে পুলিশ বিভাগ ও প্রশাসনে ব্যাপক সংস্কার কাজ করতে হবে।

তারা আরও বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন ও হায়না মুক্ত হলেও এখন স্বাধীনতার তারা উৎসব করেননি। কারন দুস্কৃতিকারীরা এখনো সংখ্যালঘুদের উপরে হামলা করছে। যেদিন সব কিছু ঠিক পর্যায়ে আসবে সেদিনই তারা আনন্দ মিছিল করবেন বলে উল্লেখ করেন। দেশের উন্নয়নে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করারো আহ্বান জানান তারা।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, লেপ্টেনেন্ট কর্ণেল শামীম, রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম(বার) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মিশু, মাসুদ রানা, মেহেদী হাসান মুন্না, নওসাজ জামান।

আরও উপস্থিত ছিলেন, তানভীর আহমেদ রিদম, মেহেদী সজীব, আকিল বিন তালেব, ফুয়াদ উল ইসলাম ভুইয়া রাতুল, এফ.আর.এম ফাহিম রেজা, তাসিন খান, মেহেদী হাসান মারুফ, ফৌজিয়া নৌরিন, সালাহউদ্দিন আম্মার, মৃত্তিকা, মাহাদী হাসান মাহির, নুরুল ইসলাম শাহিদ ও আতাউল্লাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভাপতিসহ উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ দেশ সংস্কারে কিভাবে পাশে থাকবেন সে বিষয়ে তুলে ধরেন। সেইসাথে দোষি ব্যক্তিদের আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31