IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> আফগানিস্তানে টি-টোয়েন্টি লিগ শুরু

আফগানিস্তানে টি-টোয়েন্টি লিগ শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেট আবির্ভাবের পর থেকেই জনপ্রিয়তায় তুঙ্গে। তারই একবাজারি সংস্করণ হলো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। ভারত আইপিএল আয়োজন করে জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই প্রতিটি দেশ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের আয়োজন করছে।

অন্য দেশের মতো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করেছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান; কিন্তু সবশেষ ২০২২ সালে একটি ম্যাচে বোমা বিস্ফোরণে দুইজন মারা যাওয়ার পর বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। সোমবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে ফের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর ঘোষণা দেওয়া হয়।

আফগান প্রিমিয়ার লিগে প্রথমবার দেশের মাটিতে খেলতে দেখা গেল দেশের তারকাদের। প্রথম ম্যাচটি খেলা হলো কাবুলের ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্পিনঘর টাইগার্স এবং ব্যান্ড-এ-আমির ড্রাগন্সের‌ মধ্যে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে অনেক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

প্রথম ম্যাচেই খেলার কথা ছিল দেশের সেরা তারকা রশিদ খানের। স্পিনঘর টাইগার্সকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রশিদ খানের। তবে তিনি ব্যক্তিগত কারণে খেলতে পারেননি এদিনের ম্যাচে। আশা করা হচ্ছে পরবর্তী ম্যাচে তাকে হয়তো পাওয়া যাবে।

এসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, রশিদ খানসহ আফগানিস্তানের সিনিয়র দলের ক্রিকেটাররা যারা বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন- যেমন ইংল্যান্ড এবং কানাডার মতো দেশে তারা খেলছেন; তারা আফগানিস্তানের এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে যোগ দেবেন। আফগান সরকারের পক্ষ থেকে এই শাপাগিজা ক্রিকেট লিগ টুর্নামেন্টের নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31