IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> ১৬ বছর পর পুঠিয়ার স্মৃতিসৌধপরিষ্কার করলো শিক্ষার্থীরা

১৬ বছর পর পুঠিয়ার স্মৃতিসৌধপরিষ্কার করলো শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজনৈতিক সহিংসতায় প্রায় ১৬ বছর ধরে এ স্মৃতিসৌধে কোন কার্যক্রম না থাকার কারণে এটি অযত্নে-অবহেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়। অবশেষে পরিষ্কার করল শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগষ্ট) সকালে শিক্ষার্থীরা এসে স্মৃতিসৌধের আশপাশ থেকে শুরু করে উপরের ময়লা ও পরিষ্কার কার্যক্রম চালায়।
শিক্ষার্থীরা কেউ ঝাড়ু, কেউ হাসুয়া আবার কেউ পানি দিয়ে স্মৃতিসৌধ পরিষ্কার করছে। কাজগুলো তারা যত্নের ও আনন্দের সঙ্গেই করতে দেখা যায় সকল শিক্ষার্থীদের।

এ সময় স্মৃতিসৌধটি পরিদর্শন করে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম নূর হোসেন নির্ঝর। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জ্ঞাপন করে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাসও দেন এ কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সেই সময়ের (পুঠিয়া-দুর্গাপুরের) এমপি এড: নাদিম মোস্তফার আমলে এই স্মৃতিসৌধ তৈরি হয়। গত ২০০৫ সালের ২৬ মার্চ এই স্মৃতিসৌধটি উদ্বোধন করা হলেও ২০০৭ সালে আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এটির কার্যক্রম বন্ধ করে দেয় আ.লীগের কিছু প্রভাবশালী নেতারা। দীর্ঘ প্রায় ১৬ বছর অযত্নে, অবহেলায়-পরিত্যক্ত একটি স্মৃতিসৌধ।

স্মৃতিসৌধের বিষয়ে জানতে মুঠোফোনে সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম জুম্মার সাথে যোগাযোগ হলে তিনি বলেন, আ.লীগ কিছু দুষ্কৃতীরা স্মৃতিসৌধটি পরিত্যক্ত অবস্থায় রেখেছে।

উপস্থিত ছাত্র-ছাত্রীরা জানান, যারা জাতির প্রতীক শহীদ মিনার ও স্মৃতিসৌধ দলীয়করণের কারণে আলাদাভাবে দেখে তারা দেশকে কতটা ভালোবাসে তা আমরা এ সকল স্থান থেকে বুঝতে পারছি। আমাদের উদ্দেশ্য একটি বৈষম্য দূর করার বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং উন্নয়নশীল দেশ হিসাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় শিক্ষার্থীরাদের উদ্দেশ্য।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31