ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বেলা ১১ টার সময় উপজেলা হলরুমে এই আলোচনা হয়। মতবিনিময় সভায় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
ভূমি অফিস, বিদ্যুৎ অফিস, স্বাস্থ্য, গভীর নলকূপ এর অনিয়ম বন্ধ করে সঠিকভাবে পরিচালনার কথা উঠে আসে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা, সহকারী কমিশনার ভূমি জোবাইদা সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা সাগর আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সুজন ভৌমিক, এম,জি আজম, নাইম, রাফি, মামুনুর রশীদ প্রমুখ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


