ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গোদাগাড়ী পৌর যুবদল উদ্যোগে দুইব্যাপি অবস্থান কর্মসূচী পালিত।
বুধবার ও বৃহস্পতিবার উপজেলা বিএনপি কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সদর উদ্দীন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর এমদাদুল হক মুকুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দীন বিদুৎ।
আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর ছাত্রদলের সদস্য সচিব বকুল আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নাসির উদ্দীন আহমেদ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী হবিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


