IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> তানোরে স্কুল থেকে ল্যাপটপ চুরি : দায়িত্বে অবহেলা অভিযোগ

তানোরে স্কুল থেকে ল্যাপটপ চুরি : দায়িত্বে অবহেলা অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) হাতিশাইল উচ্চ বিদ্যালয়ের ল্যাব ঘরের জানালার গ্রীল কেটে সাতটি ল্যাপটপ চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সাতটি ল্যাপটপের মধ্যে দুটি স্কুলের ভিতরের ফাকা হাউজে রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার, শুক্রবার বা শনিবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন স্কুল কর্তৃপক্ষ। তবে স্কুল সংস্কারের কাজ চলমান রয়েছে এবং রাতে কাজ করা মিস্ত্রিরা থাকছেন। চুরির ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, কেউ বলছে দায়িত্বে অবহেলার কারনে চুরি হলেও হতে পারে, তাছাড়া নৈশপ্রহরী কেনই বা জানতে পারলনা এমন নানা প্রশ্ন জনসাধারণের।

সরেজমিনে রোববার বিকেলের দিকে গিয়ে দেখা যায়, স্কুলের পশ্চিম দিকের গেট দিয়ে ভিতরে যাওয়া হয়। গেটের উত্তর দিকের ভবন। ভবনের একেবারে উত্তর দিকে ল্যাবঘর। ল্যাবঘরের পূর্ব দিকে মাটির ঘর রয়েছে। পশ্চিম দিকে প্লাস্টার করা টিনের ঘর। সে সব ঘরেই মিস্ত্রিরা থাকছে। এসব ঘরের দক্ষিণ দিকের হাউজের ভিতরে চুরি হওয়া দুটি ল্যাপটপ রাখা হয়েছে। হাতিশাইল উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় একই সীমানার মধ্যে।

কয়েকজন স্থানীয় ব্যক্তি ল্যাব ঘরের গ্রীল কাটা জানালা দেখছেন। সেখানেই ছিলেন কম্পিউটার ল্যাব অপারেটর জনি ইসলাম তিনি জানান, রোববার সকালের দিকে ল্যাব ঘর খোলার সময় দেখি ১৭ টি ল্যাবটবের মধ্যে সাতটি নাই। ল্যাব ঘরের স্কুলের ভিতরের জানালার গ্রীল কাটা। গ্রীল কেটে ল্যাপটপ চুরি করে নিয়েছে। চুরি হওয়া সাতটি ল্যাপটপেরর মধ্যে দুটি ল্যাপটপ পশ্চিম দিকের ফাকা হাউজে রেখে দিয়েছে। সে দুটি ল্যাপটপ সাদা বস্তা দিয়ে ঢাকা রয়েছে। প্রধান শিক্ষক থানায় গেছেন। সেখানেই স্থানীয় বেশকিছু ব্যক্তিরা জানান, কয়েক মাস ধরে স্কুলের সংস্কার কাজ চলছে এবং রাতে মিস্ত্রিরা স্কুল ঘরেই থাকছে। আবার নৈশ প্রহরী রয়েছে। এতকিছুর পরও কিভাবে জানালার গ্রীল কেটে ল্যাপটপ চুরি হয় এমন প্রশ্ন উঠেছে। স্কুল সংস্কারের কাজ চলার জন্য স্কুলের সব ল্যাপটপ ল্যাবঘরে রাখা ছিল। এমনকি প্রাথমিক স্কুলের একটি ঘর অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়রা জানান, হাতিশাইল উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় একই সীমানা প্রাচীরের মধ্যে। দুই স্কুলেই নৈশ প্রহরী আছে এবং মিস্ত্রিরা থাকছেন। আবার ল্যাব ঘরের বাহিরে জানালা আছে, সে জানালার গ্রীল কেটে চুরি করতে পারত। সাতটি ল্যাপটপ চুরি করে দুটি হাউজে রাখা হয়। যদি চোরেরা চুরি করত তাহলে তো দুটি ল্যাপটপ রেখে যেত না এমন প্রশ্ন জনসাধারণের মধ্যে। তাহলে কি দায়িত্বে অবহেলা নাকি সরিয়ে ফেলা হয়েছে এমন গুঞ্জন মুখে মুখে।

জানা গেছে, ২০২১ সালে শেখ রাসেল ল্যাবঘরের শুভ উদ্ধোধন করেন পালিয়ে যাওয়া সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে চুরি হওয়ার বিষয়টি জানার পরও উপজেলা মাধ্যমিক অফিসারকে অবহিত করা হয়নি। এমনকি সন্ধ্যার আগ পর্যন্ত কোন ক আইন গত প্রক্রিয়া করা হয়নি বলে জানান প্রধান শিক্ষক আয়নাল হক।

তার সাথে ০১৭১৬৭২৬৮৮৫ মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি জানান, গত বৃহস্পতিবারে সবকিছু ঠিকঠাক ছিল। ওই দিন স্কুল বন্ধ হওয়ার পর রোববারে সকালে স্কুল খুলে জানা যায় ল্যাপটপ চুরি হয়েছে। আপনার স্কুলে নৈশ প্রহরী আছে আবার মিস্ত্রিরা থাকছে কিভাবে চুরি হয় জানতে চাইলে তিনি জানান সবাই ছিল তারপরও চুরির ঘটনা দুঃখ জনক। আইনি কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা প্রশ্ন করা হলে উত্তরে বলেন প্রক্রিয়া চলছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সাথে ৬ টা ১০ মিনিটের দিকে কথা বলা হলে তিনি জানান, এবিষয়ে কিছুই জানিনা। প্রধান শিক্ষক আয়নাল এক জটিল মানুষ। এতবড় ঘটনা সে আমাকেও জানায়নি, তাহলে সে কি পরিমাণ জটিল ব্যক্তি বুঝে নিতে হবে। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31