IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> তানোরে স্কুলের গেট নির্মাণ ও সংস্কারে নানা অনিয়মের অভিযোগ

তানোরে স্কুলের গেট নির্মাণ ও সংস্কারে নানা অনিয়মের অভিযোগ

তানোরে স্কুলের গেট নির্মাণ ও সংস্কারে নানা অনিয়মের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর এলাকার আকচা উচ্চ বিদ্যালয়ে গেট নির্মাণ ও হাতিশাইল উচ্চ বিদ্যালয়ে সংস্কার কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুল্ক মৌসুমে কাজ না করে বর্ষা মৌসুমে কাজ করা হচ্ছে বলেও নিশ্চিত হওয়া গেছে। এতে করে কাজের টিকসই নিয়ে নানা প্রশ্ন বিরাজ করছে।

সম্প্রতি সরেজমিনে আকচা স্কুলে গিয়ে দেখা যায়, দুপার্শ্বের গেটের ওয়াল তুলা শেষ হয়ে গেছে। গেটের নিচে ঢালায় ও প্লাস্টার করা হচ্ছে। নিচের ঢালায়ে ইট বিছানো রয়েছে। ভিজা সেঁতসেঁতে ইটের উপর ঢালায় দেয়া হচ্ছে। বৃষ্টির পানির মধ্যেই চলছে কাজ। কোন কর্মকর্তা বা স্কুলের কোন শিক্ষক থাকছেনা কাজের সময়। ঠিকাদার ইচ্ছে মত দায়সারা কাজ করছেন।

সেখানেই ছিলেন ঠিকাদারের এক ব্যক্তি তার কাছে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, একাজের জন্য ঠিকাদারের দেড় লাখ থেকে দুই লাখ টাকা লোকসান হবে। অফিসের কোন লোক নাই ভিজে সেঁতসেঁতে ইটের উপরে কিভাবে ঢালায় হয় জানতে চাইলে তিনি জানান সিডিউলে যে ভাবে উল্লেখ আছে সে ভাবেই কাজ করা হচ্ছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার এবং শনিবার ছুটির সময় দ্রুত কাজ করা হচ্ছে।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ১৯ লাখ টাকা ব্যয়ে গেট নির্মাণের কাজ করা হচ্ছে। কাজটি পান শাহিন নামের এক ঠিকাদার।

আকচা স্কুলের প্রধান শিক্ষক আসলাম উদ্দিনের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

গত রোববারে হাতিশাইল স্কুলে গিয়ে দেখা যায়, ক্লাসের ব্রেঞ্জ বাহিরে আছে। কয়েকজন ব্যক্তি ক্লাসের মধ্যে কাজ করছেন। স্কুলের ক্লাস ও অফিস রুমে ছাদ ঢালাই, বাথরুম এবং প্লাস্টার, রংয়ের কাজ করা হবে।

স্কুলের কয়েকজন কর্মচারী জানান, কাজ খুব ধীর গতিতে চলছে। কাজের মান একেবারেই নিম্নমানের। কোন কিছু বললেই প্রধান শিক্ষক বাধা দিচ্ছেন। বিগত তিন মাস ধরে খুঁড়ে খুঁড়ে চলছে কাজ। সংস্কার কাজ করার জন্য সঠিকভাবে পাঠদান হচ্ছে না। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কোন লোক আসেনা। ইচ্ছে মত আয়েশ করে চলছে কাজ। সংস্কার কাজের জন্য প্রায় ১৫ লাখ টাকা ধরা হয়েছে বলে আমাদের কে জানায়। কে ঠিকাদার তাও আমরা জানিনা।

হাতিশাইল স্কুলের প্রধান শিক্ষক আয়নাল উদ্দিন বলেন, কাজের ভালো মন্দ তো বুঝিনা। শুধু বলেছি ভালোমানের কাজ করতে হবে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (তানোর) শরিফুল ইসলামের মোবাইলে দুপুরের দিকে মোবাইলে জানতে চাওয়া হয় কোন অর্থ বছরের কাজ ও কতটাকার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান কে, তিনি জানান আমি বাহিরে আছি ফাইল দেখে বলতে হবে।

বিকেল ৪ টা ২৪ মিনিটে ফোন দেয়া হলে তিনি বলেন, এসব জানতে হলে অফিসে সরাসরি আসতে হবে। তিনি চায়ের দাওয়াত দেন। কতদিন আগে দরপত্র আহ্বান করা হয়েছে এবং কাজ শুরুর ও শেষের মেয়াদ সম্পর্কে জানতে চাইলে তিনি কোন কিছুই জানাননি।

এসব কাজ জুন মাসের আগেই শেষ করার নিয়ম থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সে নিয়ম মানেন না বলেও অহরহ অভিযোগ ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31