IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> তানোরে সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষের পদত্যাগ

তানোরে সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষের পদত্যাগ

তানোরে সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষের পদত্যাগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে একে সরকার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ সাইদুর রহমান বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরের আগে পদত্যাগ করেন অধ্যাক্ষ। পদত্যাগের পর বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল টি একে সরকার সরকারি কলেজ থেকে বের হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

তবে পদত্যাগ করলেও অনিয়ম দূর্নীতির কোন সমাধান হয়নি। শুধু পদত্যাগ না নানা অনিয়মের বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যাক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন ছাত্র সমাজ। তানাহলে আন্দোলনের হুমকি দেন ছাত্র সমাজ। দুর্নীতি বাজ অধ্যাক্ষের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষক ও ছাত্রদের মাঝে এক প্রকার সন্তোষ বিরাজ করছে।

জানা গেছে, বিগত ২০২১ সালের জুন মাসের দিকে রাজনৈতিক প্রভাব বিস্তার করে ভারপ্রাপ্ত অধ্যাক্ষের দায়িত্ব পান ইংরেজি বিভাগের প্রভাষক সাইদুর রহমান। গত জুলাই মাসে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। সারাদেশের ন্যায় তানোরেও আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা গা ঢাকা দেয়।

এদিকে ভারপ্রাপ্ত অধ্যাক্ষের দায়িত্ব পাওয়ার পর সাইদুর রহমান কলেজে আওয়ামী লীগের রাজনৈতিক বলায় তৈরি করে। এমনকি শহরে থাকা শিক্ষক ও স্থানীয় শিক্ষক দের মাঝে দলাদলি শুরু হয়। শহরে থাকা শিক্ষকরা ঠিকমতো ক্লাস ও কলেজে আসেন না। যার কারনে পাঠদান মুখ থুবড়ে পড়েছে।

এছাড়াও কলেজে ভর্তি ও ফরম পুরুনে ব্যবস্থাপনা ফি ৫০ টাকা থাকলেও ৪০০ থেকে ৬০০ টাকা, ঊর্ধ্বে ৮০০ থেকে ১ হাজার টাকা করে আদায় করা হয়। এসব অনিয়ম দূর্নীতি ঘটনা প্রকাশ পেলে ছাত্ররা চরমভাবে ক্ষুব্ধ হয়ে পড়েন। সেই ক্ষুব্ধ থেকেই পদত্যাগ করতে হয় ভারপ্রাপ্ত অধ্যাক্ষকে।

এখানেই শেষ না একাডেমিক কাউন্সিল ফি ২০০ টাকা হলেও আদায় করা হয় ৩০০ টাকা করে। কলেজে কোন শিক্ষক পরিষদ না থাকলেও অধ্যাক্ষ তার মনগড়া ভাবে নেকছার আলী নামের এক শিক্ষককে সেক্রেটারির দায়িত্ব দিয়ে তার মাধ্যমে যাবতীয় কাজ করে থাকেন।

পদত্যাগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যাক্ষ সাইদুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্ররা সাদা কাগজে লিখে এনে আমাকে জোর করে পদত্যাগ করাতে বাধ্য করেন। সব শিক্ষক অফিসে বসেছি। ইউএনও স্যারের কাছে সবাই মিলে যাব। অনিয়ম দূর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, পদত্যাগ পত্র পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী কাজ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31