IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে
Home >> খেলা >> লিড নিউজ >> পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের মাটিতে প্রথমবারের ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট করে মাত্র ৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ, যা ১০ উইকেট হাতে রেখেই টপকে যায় নাজমুল হোসেন শান্তর দল।

নয়তো চতুর্থ দিনের খেলা শেষেও এমন জয় কল্পনা করেননি ক্রিকেটপ্রেমীরা। চতুর্থ দিনশেষে বাংলাদেশ থেকে পাকিস্তান ৯৪ রানে পিছিয়ে থাকলেও ব্যাটিং স্বর্গে হাতে তখনো ৯ উইকেট থাকায় ভাবা হচ্ছিল ড্রই এই টেস্টের পরিণতি। তবে শেষ পর্যন্ত পঞ্চম দিনে বল করতে নেমে পাশার দান পাল্টে দিয়েছেন বাংলাদেশের বোলাররা।

পঞ্চম দিনে বাংলাদেশি বোলারদের তোপের মুখে মধ্যাহ্নবিরতির আগেই ৬ উইকেট হারায় পাকিস্তান। বিরতি থেকে এসে আর মাত্র ২৮ রান যোগ করতেই বাকি ৪ উইকেট চলে যায় পাকিস্তানের।

চতুর্থ দিনে আব্দুল্লাহ শফিক ১২ ও শান মাসুদ ৯ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিনে খেলতে নেমে শুরুতেই মাসুদের উইকেট হারায় পাকিস্তান। তাকে ফিরিয়ে পঞ্চম দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ।

দলীয় ২৮ রানে ৩৭ বলে ১৪ রান করে আউট হন মাসুদ। এরপর ক্রিজে আসা বাবর আজমকে সঙ্গে নিয়ে হাল ধরার চেষ্টা করেন শফিক। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

বাবর ৫০ বলে ২২ ও সৌদ শাকিল রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। বাবরকে আউট করেন নাহিদ রানা। আর শাকিলকে বোকা বানান সাকিব আল হাসান।

এরপর মোহাম্মদ রিজওয়ান ও শফিক মিলে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। ৩৭ রানের জুটি গড়েন তারা। তবে সাকিব ও মেহেদি হাসান মিরাজের জোড়া আঘাতে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।

শফিক ৮৬ বলে ৩৭ ও আঘা সালমান খালি হাতে সাজঘরে ফিরে যান।

এরপর বাংলাদেশের সামনে কাঁটা হয়ে দাঁড়ান মোহাম্মদ রিজওয়ান। খুররম শেহজাদকে নিয়ে ২৪ রানের জুটি করেন তিনি। এরমধ্যে হাঁকিয়ে ফেলেন ফিফটিও। তবে রিজওয়ানকে ফিফটির পর বেশিদূর যেতে দেননি মিরাজ। ৮০ বলে ৫১ রান করা পাকিস্তানের ডানহাতি এই ব্যাটারকে বোল্ড করে দেন টাইগার স্পিনার।

এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ৫৬৫ রানের পাহাড় গড়ে অলআউট হয় বাংলাদেশ। এতে টাইগারদের লিড হয় ১১৭ রানের।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728