IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> বাঘায় হাসিনা-শাহরিয়ারসহ ১৯৬ জনের বিরুদ্ধে মামলা

বাঘায় হাসিনা-শাহরিয়ারসহ ১৯৬ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা ও শাহরিয়ার আলম

শেখ হাসিনা ও শাহরিয়ার আলম

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় দায়ের করা পরের দুটি মামলার একটিতে হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি এমপি (সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী) শাহরিয়ার আলমকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামী করা হয়েছে।

অপরটিতে বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেনকে প্রধান আসামী করে ১৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামী করা হয়েছে। মামলা দুটির একটি ২৭ আগষ্ট আরেকটি ২৬ আগষ্ট রাতে নিয়মিত মামলা হিসেবে রজু করা হয়েছে।

সোমবার (২৬ আগষ্ট) জেলা ছাত্রদলের আহ্বায়ক, বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ের বামনডাঙ্গগা গ্রামের মাহাবুব আলমের ছেলে সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার এবং বাঘা উপজেলা ছাত্রদল কর্মী, পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের আশরাফ মুল্লিকের ছেলে জাহিদ হাসান বাদি হয়ে পৃথকভাবে এ মামলা দুটির অভিযোগ করেন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার মামলার এজাহারে উল্লেখ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে, সাবেক এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীও অস্ত্র ঠেকিয়ে ২০২৩ সালের ২১ মে দুপুরে বাঘা নতুন বাসস্ট্যান্ডের রাকিবের দোকান থেকে হত্যার উদ্দেশ্যে চোখ মুখ বেধে তুলে নিয়ে যায়। সেখান থেকে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারপিট করে। পরের দিন বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পায়ে রিভালভার ঠেকিয়ে গুলি করে এবং পায়ের তিনটি নখ উপড়ে দেয়। সপ্তাহব্যাপি নাটকীয় টর্চার শেষে ২৮ মে মামলা দিয়ে ঢাকা কোর্টে চালান দেওয়া হয়।

ছাত্রদল কর্মী জাহিদ হাসান তার মামলার এজাহারে অভিযোগ করেছেন চলতি বছরের ২৫ আগষ্ট বেলা ১১টায় মামুন হোসেন, শাহিনুর রহমান পিন্টু, রোকনুজ্জামানসহ পদধারি আওয়ামী লীগের সংঘবদ্ধ নেতামর্কীরা দেশী-বিদেশী অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারে মুদিখানার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নি সংযোগ ও বিস্ফোরক ঘটাইয়া জনমনে আতঙ্ক সৃঠি করে।

এর আগে, গত ২৫ আগষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মখলেছুর রহমান মুকুল বাদি হয়ে রাজশাহী-৬ আসনের (বাঘা-চারঘাট) সাবেক এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আওয়ামী লীগের ৩৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামী করে চাঁদাবাজি, পকেট থেকে টাকা বের করে নেওয়াসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বাঘা থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগে গত ৩ আগষ্ট’২০২৪ রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করাকালিন সময় মামলার আসামীরা দেশি-বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে ঘটনা ঘটায়। এসব মামলায় আওয়ামী লীগের পদধারি নেতাকর্মীদের নাম রয়েছে।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বাক্কার সিদ্দিক। তিনি বলেন, আত্মগোপনে থাকা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান চলছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31