IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> ছাত্রশিবির নেতা শহীদ আলী রায়হানের কবর জিয়ারতে নেতৃবৃন্দ

ছাত্রশিবির নেতা শহীদ আলী রায়হানের কবর জিয়ারতে নেতৃবৃন্দ

ছাত্রশিবির নেতা শহীদ আলী রায়হানের কবর জিয়ারতে নেতৃবৃন্দ

ছাত্রশিবির নেতা শহীদ আলী রায়হানের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আলী রায়হানের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। পরে তিনি শহীদ আলী রায়হানের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও সার্বিক বিষয়ে খোঁজ নেন।

এ উপলক্ষে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর এলাকায় আসেন ছাত্রশিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রশিবির সব সময় যেকোনো সংস্কারের পক্ষে। ইসলামী ছাত্রশিবির এমন একটি কল্যাণকর রাষ্ট্র কামনা করে যেটা সকলের জন্য আদর্শ রাষ্ট্র হিসেবে গঠন হবে। ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন কর্মসূচিতে এসবই প্রতিফলিত হয়। ছাত্রশিবিরের যারা কর্মী হয় তারা দক্ষ এবং যোগ্য হয় এবং দেশের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হয়। রাষ্ট্র সংস্কারে ছাত্রশিবিরের এই কার্যক্রম অন্যতম একটি প্রচেষ্টারই অংশ। আমরা আগামী দিনে এমন একটি রাষ্ট্র চাই যেটা স্বৈরাচারী খুনি হাসিনার নেতৃত্বে গঠন করা হয়েছিল এই রাষ্ট্রের সম্পূর্ণ বিপরীত সকলের জন্য কল্যাণকর একটি রাষ্ট্র হবে। সেই পরিকল্পনা হিসেবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শিক্ষাঙ্গনে সুস্থ শিক্ষার পরিবেশ থাকে সেটার জন্য ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, শহীদ পরিবারের পাশে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। শহীদ পরিবারদের নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা এবং কর্মসূচি রয়েছে যেগুলো এই মুহূর্তে প্রচার করতে চাচ্ছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলনে যারা আহত, পঙ্গুত্ববরণ এবং শহীদ হয়েছেন তাদের পরিবারকে সবসময় সব ধরনের সহায়তা প্রদান আমাদের অব্যাহত আছে। পাশাপাশি বাংলাদেশ জামাতে ইসলামীও তাদের সার্বিক বিষয়ে দেখভাল করছেন। তাদের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারের জন্য এক লাখ করে টাকাও প্রদান করা হচ্ছে। এটি কোনো সহায়তা নয়, মূলত তাদের শোকের ভাগিদার হওয়ার সামান্য চেষ্টা মাত্র।

সম্প্রতি চলমান বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে ছাত্রশিবির সভাপতি বলেন, বন্যা কবলিত এলাকায় ছাত্রশিবিরের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রয়েছে। যে সমস্ত এলাকা বন্যায কবলিত হয়েছে, বিশেষ করে ফেনী, কুমিল্লা ও নোয়াখালী। এ সকল এলাকায় ছাত্রশিবিরের অসংখ্য টিম এবং যে সকল এলাকায় বন্যা কবলিত নয় সে সকল এলাকার সংগঠনের দায়িত্বশীল এবং কর্মীগণের বিশেষ টিম বন্যা কবলিত এলাকায় অবস্থান করছে। এছাড়াও মেডিকেল ট্রিটমেন্ট টিম ত্রাণ সহায়তা এবং উদ্ধার কর্মসূচি চলমান রেখেছে।

সরকার পতনের পর ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য প্রচারের প্রশ্নে রাজশাহী মহানগর শিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না। বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই এদেশের মানুষ। বিভিন্ন সংখ্যালঘু এবং তাদের ধর্মীয় উপাসনালয়ে অপ্রীতিকর ঘটনার যে তথ্য সোশ্যাল মিডিয়ায় এসেছে বাস্তবে সেগুলোর সত্যতা খুব বেশি একটা নাই।। গত ৫ তারিখে গণহত্যাকারী খুনি শেখ হাসিনার পদত্যাগের পর সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল, ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তি বিভিন্ন ধর্মীয় উপাসনালয় এবং বাসা-বাড়ি পাহারা দিবে। অন্য ধর্মের কারো জানমালের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়ে সর্বোচ্চ সজাগ থাকবে। আর একটি ঘোষিত কর্মসূচি ছিল বলে যে ছাত্রশিবির শুধুমাত্র এই সময় তাদের পাশে থাকবে এমনটি নয়, বরং ছাত্রশিবির সব সময় তাদের পাশে ছিল ও আগামীতেও থাকবে।

এসময় সাবেক প্রধানমন্ত্রী খুনি ও স্বৈরাচারী শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের শাহাদাত কবুলসহ মহান রাব্বুল আলামিনের কাছে সকলের আত্মার মাগফিরাতও কামনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা সভাপতি সিফাত উল আলম, সেক্রেটারি শামীম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আব্দুল মোহাইমিন, সেক্রেটারি রোহান কবির, সাংগঠনিক মুজাহিদ ফয়সাল, রাজশাহী জেলা পূর্ব শাখা সভাপতি রুবেল হোসেন, সেক্রেটারি আব্দুর রব, নাটোর জেলা শাখা সভাপতি আফতাব হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31