IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> তানোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ

তানোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশ ফেরত লম্পট যুবক শাহিনের বিরুদ্ধে এক গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন ও সর্বস্ব লুটিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গৃহবধূ বাদী হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উপজেলার বাঁধাইড়  ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর গ্রামে। 

জানা গেছে, চলতি মাসের ২৮ আগস্ট বুধবার দুপুরে মুন্ডুমালা হাটে  বিয়ের দাবিতে ওই গৃহবধু শাহিনকে আটক করেন। এসময় সোহেল এসে ইউপি সদস্য সোহরাব আলীর মধ্যস্থতায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাহিনকে উদ্ধার করে নিয়ে যায়। 

উপজেলার বাঁধাইড়  ইউনিয়নের (ইউপি)  বৈদ্যপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র শাহিন আলম। তিনি একই গ্রামের এক গৃহবধুকে বিয়ের প্রলোভন দিয়ে পরোকিয়া প্রেমের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং তার সর্বস্ব লুটিয়ে নিয়েছেন।

এদিকে শারীরিক সম্পর্ক স্থাপনের ফলে ওই গৃহবধু অন্তস্বত্তা হয়ে পড়ে। পরবর্তীতে শাহিনের নিকট আত্মীয় জনৈক সোহেলের মাধ্যমে ক্লিনিকে নিয়ে ওই গৃহবধুর গর্ভপাত ঘটানো হয়। সোহেলের মাধ্যমে ওই গৃহবধুর সঙ্গে শাহিনের পরোকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। 

এদিকে  ওই  গৃহবধুকে বিয়ে ও পাকা বাড়ি করে দেওয়ার স্বপ্ন দেখিয়ে শাহিন কয়েক দফায় কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু গৃহবধূকে বিয়ে না করে শাহিন অন্যত্রে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। শুক্রবার শাহিনের বিয়ে সম্পূর্ণ হবে। এতে করে এমন খবর গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী সোহেল ও শাহিনের কঠোর বিচার দাবি করেছেন।

এবিষয়ে জানতে চাইলে ভিকটিম গৃহবধু বলেন, বৃহস্পতিবার থানায় শাহিনের বিরুদ্ধে অভিযোগ করেছি।

এবিষয়ে জানতে চাইলে শাহিন আলম অভিযোগ অস্বীকার করে বলেন, অনেক আগে ওই গৃহবধুর সঙ্গে তার সম্পর্ক ছিলো এখন নাই। তিনি বলেন, গ্রামে বসে এটা মিমাংসার কথা রয়েছে। 

এবিষয়ে ইউপি সদস্য (মেম্বার) সোহরাব আলী ঘটনার সত্যতা শিকার করে বলেন, বুধবার বিকেলে আপোষ-মিমাংসায় বসার কথা ছিল, কিন্তু কোনো পক্ষই আসেনি। 

এবিষয়ে সোহেল বলেন, তিনি শাহিনের আত্মীয় তবে ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই। তার পরেও আমি ঘটনা মিমাংসার চেষ্টা করছি। 

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31