IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> চারঘাটে খোলা আকাশের নিচে নোংরা পরিবেশে বিক্রি হচ্ছে খাবার

নেই তদারকি

চারঘাটে খোলা আকাশের নিচে নোংরা পরিবেশে বিক্রি হচ্ছে খাবার

চারঘাটে খোলা আকাশের নিচে নোংরা পরিবেশে বিক্রি হচ্ছে খাবার

চারঘাটে খোলা আকাশের নিচে নোংরা পরিবেশে বিক্রি হচ্ছে খাবার। ছবি- ধূমকেতু প্রতিবেদক, চারঘাট

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে বিভিন্ন সড়কের পাশে, ফুটপাতে ও বিভিন্ন হাট বাজারে খোলা আকাশের নিচে জমে উঠেছে মানহীনকর অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি। আর এসব অস্বাস্থ্যকর খাবার খেয়ে সাধারণ পথচারী থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

ফুটপাতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি খাবার খেয়ে প্রাথমিক অবস্থায় পেট ব্যথা, মাথা ব্যথা দেখা দিলেও পরে ধাপে ধাপে তা ভয়ঙ্কর মৃত্যুতে অবস্থান ঘটায় বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দিনের পর দিন মাসের পর মাস চলতে থাকা এমন পরিস্থিতিতেও নেই কোনো তদারকি। ফলে অনেকটা বাধাহিন ভাবে হোটেল-রোস্তোরা মালিকরা চালিয়ে যাচ্ছেন তাদের এমন অপকর্ম।

সরজমিনে চারঘাট উপজেলার নন্দনগাছী বাজারে গিয়ে দেখা যায়, আল মদিনা রেস্তোরা, আল আমিন হোটেল এন্ড রেস্তোরা, রিপন হোটেল এন্ড রেস্তোরা, জয় হোটেল, পলাশ মিষ্টান্ন ভান্ডার, লক্ষি মিষ্টান্ন ভান্ডার, স্বপন মিষ্টান্ন ভান্ডার, মিনহাজ মিষ্টান্ন ভান্ডারসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে ফুটপাতে তৈরিকৃত আটা-ময়দার রুটি, পরোটা, ফোসকা, সমুচা, সিংগারা, আলুর চপ, পুরি, পিয়াজু, জালমুড়িসহ হরেক রকমের খাবার সাজিয়ে রাখা হয়েছে খোলা মেলা ভাবে। আর এসব খাবার তৈরি করা হচ্ছে ভেজাল তৈল ও অপরিচ্ছন্ন পরিবেশে। রাস্তা কিংবা রাস্তার পাশে খাবারগুলো তৈরি ও রাখায় ধুলোবালি খাবারের ওপর পড়ছে। এছাড়াও এসব হোটেল রেস্তোরার পেছনে কোন কিছুর কোয়াক্কা না করে বাসি পশা খাবার রাখা হয়েছে প্রকাশ্যে। এসব বিষয় জানতে চাইলে হোটেল রেস্তোরা মালিকদের দাবি আমরা নিয়ম মেনেই হোটেল রেস্তোরা পরিচালনা করছি ।

নাম প্রকাশে একাধিক ব্যাক্তি জানান, দীর্ঘদিন ধরে চারঘাটে কোন ধরণের অভিযান না থাকায় হোটেল রেস্তোরা মালিকরা বীরদর্পে চালীয়ে যাচ্ছেন এমন অবৈধ কর্মকান্ড। দেখার যাদের দায়িত্ব তারা অফিসে এসির বাতাস খেয়েই দায়িত্ব শেষ করেন। ফলে এমন অবৈধ কর্মকান্ড ধারাবাহিক ভাবেই চলে আসছে দিনের পর দিন।

বিশেষজ্ঞরা জানান, পথে খাবার বিক্রির জন্য নেই কোনো নীতিমালা। ফলে অবৈধভাবে ফুটপাতে বা বিভিন্ন পথে-ঘাটে মানহীন ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করেই যাচ্ছেন যে কেউই। যেখানে খাবারগুলো ঢেকে রাখার জন্যও কোনো সচেতনতাবোধ নেই এসব হোটেল রেস্তোরা মালিকদের মধ্যে।

এ ব্যাপারে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: আশিকুর রহমান জানান, বেশিরভাগ ক্ষেত্রেই এসব খাবার খেয়ে পেট ও মাথা ব্যথা, ডায়রিয়া, আমাশয়, বিভিন্ন পানিবাহিত রোগ কৃমি হওয়া, যকৃতের সমস্যা, ক্ষুদামন্দা, জন্ডিস ও হেপাটাইটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী থাকে।

এ ব্যাপারে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা খানম বলেন, এর চাইতে বড় বড় কাজ নিয়ে ব্যস্ত থাকায় অভিযান পরিচালনা করা যাচ্ছে না। তার পরেও নিদ্রিষ্ট ভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31