IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘কাশ্মীরের বিশেষ মর্যাদা আর ফিরবে না’

‘কাশ্মীরের বিশেষ মর্যাদা আর ফিরবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : কাশ্মীরের বিশেষ মর্যাদা আর ফিরবে না। অঞ্চলটির আসন্ন বিধানসভা নির্বাচনে নিজ দলের ইশতেহার উন্মোচনের পর সরকারের এমন অবস্থানের কথা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, অঞ্চলটিকে বিশেষ মর্যাদা দানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ আর কখনো ফিরে আসবে না। এই ধারাটি এখন ইতিহাসের অংশ হয়ে গেছে।t

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ন্যাশনাল কনফারেন্স তাদের নির্বাচনি ইশতেহারে অনুচ্ছেদ ৩৭০ পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেসের সঙ্গে মিলে দলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০১৪ সালের পর জম্মু ও কাশ্মীরে এটি প্রথম বিধানসভা নির্বাচন। এর মাধ্যমে কাশ্মীরের মানুষ অনুচ্ছেদ ৩৭০ বাতিলের বিষয়ে কী চিন্তা-ভাবনা করছেন, তা বোঝার চেষ্টা করা হচ্ছে।

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। যার মধ্যে একটি হলো লাদাখ।

দুই দিনের সফরে অঞ্চলটিতে গিয়ে অমিত শাহ বলেন, ২০১৪ সাল পর্যন্ত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের ছায়া ছিল। সেই সময় বিভিন্ন শক্তি এই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। পূর্ববর্তী সরকারগুলো তোষণের নীতি অনুসরণ করেছে। তবে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত সময়টি ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।

অমিত শাহ বলেন, ‘অনুচ্ছেদ ৩৭০-এর ছায়ায় একসময় আমরা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও হুররিয়াতের মতো সংগঠনগুলোর দাবির সামনে সরকারকে মাথা নত করতে দেখেছি। তবে গত ১০ বছরে অনুচ্ছেদ ৩৭০ এবং ৩৫-এ ইতিহাসের অংশ হয়ে গেছে। এসব আর সংবিধানের অংশ নয়।’

তিনি আরও বলেন, ‘২০১৯ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের ফলে জম্মু ও কাশ্মীরে উন্নয়নের নতুন যুগ শুরু হয়েছে। এসব অনুচ্ছেদ আর কখনো ফিরে আসবে না। সেই সুযোগ আমরা দেব না। কারণ, এই অনুচ্ছেদ যুবকদের হাতে অস্ত্র ও পাথর তুলে দিয়েছিল।’

বিধানসভা নির্বাচন সম্পর্কে অমিত শাহ বলেন, বিজেপির ইশতেহারে জম্মু ও কাশ্মীরকে ‘শান্তিপূর্ণ, নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ’ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, আসন্ন নির্বাচন তিন ধাপে অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে ১৮ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত। ভোট গণনা হবে ৮ অক্টোবর।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31