IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Home >> রাজশাহী >> রাজশাহী চেম্বারের পরিচালনা পরিষদ ভেঙ্গে প্রশাসক নিয়োগের দাবীতে স্মারকলিপি

রাজশাহী চেম্বারের পরিচালনা পরিষদ ভেঙ্গে প্রশাসক নিয়োগের দাবীতে স্মারকলিপি

রাজশাহী চেম্বারের পরিচালনা পরিষদ ভেঙ্গে প্রশাসক নিয়োগের দাবীতে স্মারকলিপি

রাজশাহী চেম্বারের পরিচালনা পরিষদ ভেঙ্গে প্রশাসক নিয়োগের দাবীতে স্মারকলিপি।

ধূমকেতু প্রতিবেদক : চেম্বার অব কমার্সের পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে প্রশাসক নিয়োগের দাবীতে বিভাগীয় কমিশনারের নিকট ব্যবসায়ী সমন্বয় পরিষদের স্মারকলিপি প্রদান।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্যোগে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির অনির্বাচিত অযোগ্য পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবীতে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোঃ হুমায়ন কবির এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী বলেন রাজশাহীর ব্যবসা বাণিজ্যে শৃংখলা ফিরিয়ে আনতে এবং সর্বস্তরের ব্যবসায়ীদের সার্বিক সমস্যা সমাধানে চেম্বার অব কমার্স সকলের জন্য উন্মুক্ত করার জন্য অবিলম্বে রাজশাহী চেম্বার অব কমার্সের বর্তমান অনিবার্চিত ও অযোগ্য পরিষদ ভেঙ্গে দিয়ে অবিলম্বে একটি গ্রহণ যোগ্য নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিমল কুমার সরকার, বেনেতী ব্যবসায়ী সমিতির নির্বাহী সভাপতি মাহাবুব আলম, যুগ্ম সম্পাদন শামসুজ্জামান মিঠু, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুকু, বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, আর.ডি.এ মার্কেট কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল।

আরও উপস্থিত ছিলেন, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম রাব্বানী, ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান পলাশ, সিটি কর্পোরেশন গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার আলী, মসলা ব্যবসায়ীদের প্রতিনিধি মোঃ মোমিন, প্রেস মালিক সমিতির সহ সভাপতি মাহাবুব রাজ্জাক নয়ন প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31