IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণ
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> পুঠিয়ার হাটগুলোতে পাটের আমদানি বেশি

দাম ভালো পাওয়ায় কৃষকরা খুশি

পুঠিয়ার হাটগুলোতে পাটের আমদানি বেশি

পুঠিয়ার হাটগুলোতে পাটের আমদানি বেশি

পুঠিয়ায় পাটের হাট। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

ধূমকেতু প্রতিবেদক,মোঃ আবু হাসাদ পুঠিয়া : বিগত বছরের তুলনায় এ বছরে পাটের দাম ভালো পাওয়ায় কৃষকরা খুশি। গতবারের তুলনায় এবার হাট-বাজারে পাটের চাহিদা অনেক বেশি হবার কারণে দাম ও অনেক ভালো।

পাটের আবাদ কমে হলেও বাজারে আমদানি অনেক। আমদানি প্রধান কারণ হলো পুঠিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা দুর্গাপুর, নলডাঙ্গা, চারঘাট, বাগাতিপাড়া ও নাটোর সদর এই সকল উপজেলা থেকে হাটে আসছে ব্যাপক পরিমাণে পাট। এই এলাকার পাট পুঠিয়া উপজেলার বৃহত্তর হাট বানেশ্বর ও ঝলমলিয়া বাজারে আমদানি হয়েছে। পাট আমদানি সাথে সাথে বিক্রিয়া বেড়েছে অনেক। গুণগতমানের উপরে নির্ধারণ হচ্ছে পাটের দাম ২ হাজার চারশত থেকে ২ হাজার আটশত করে বিক্রয় হচ্ছে প্রতি মণ পাট।

উপজেলায় কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে পাটের আবাদ হয়েছে তিন হাজার দুই শত বিশ হেক্টর জমিতে। তবে পাটের বীজ বপনের সময় আবহাওয়া অনুকূলে না থাকায় গত বছরের তুলনায় এ বছরে পাটের আবাদ এক হাজার দুই শত চল্লিশ হেক্টর জমিতে কম হয়েছে ।

বেলপুকুর ও শিলমারিয়া ইউনিয়নের পাট চাষীরা বলেন, গত বছরে তুলনায় এ বছরে পাটের বীজ বপণের সময় বৈরী আবহাওয়ার কারণে পাটের চাষ একটু কম করেছি। তবে বাজার ভালো পাওয়াই আমরা সন্তুষ্ট।

ভাল্লুকগাছি গ্রামের তাহের হোসেন বলেন, গত বছরের তুলনায় এবারে পাটের চাহিদা ভালো থাকায় পাট বিক্রি করতে আমাদের বেশ সময় নিয়ে হাটে বসে থাকা লাগে নাই। তবে আমদানি বেশি হবার পরেও পাটের দাম মোটামুটি এবার ভালো আছে।

পাট ক্রয় করতে আশা বেপারী আনিসুর রহমান বলেন, এবার এখন পর্যন্ত মোটামুটি পাটের চাহিদা ভালো আছে। সেই সাথে দামও অনেক ভালো। তাই আমরা পুঠিয়া উপজেলার বানেশ্বর ও ঝলমলিয়া হাট থেকে প্রতিনিয়তই পাটক্রয় করছি। পরবর্তী সময় পাটের দাম বৃদ্ধি পাবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না চাহিদার উপর নির্ভর করবে পরবর্তী সময়ে দাম কমবে না বাড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, গত বছরের তুলনায় এ বছরে বৈরী আবহাওয়ার কারণে পাটের আবাদ কম হয়। আর যে সকল কৃষক আবাদ করেছে তারা দাম ভালো পাচ্ছে।

বর্তমানে পাটের দাম ভাল পাওয়াই সামনে মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে পাটের আবাদ অনেক বৃদ্ধি পাবে বলে মনে করি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031