IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> বড়দিনে কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি

বড়দিনে কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড করায় সংক্রমণ রোধে বড়দিনের সময় কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে জার্মান সরকার। খবর বিবিসির।

বুধবার থেকে দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকানগুলো বন্ধ থাকবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সামাজিক সংযোগ বেড়ে যাওয়ার ক্ষেত্রে বড়দিনের কেনাকাটা অন্যতম দায়ী বলে উল্লেখ করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। সর্বশেষ পরিসংখ্যানে অনুযায়ী, জার্মানিতে ২০ হাজার ২০০ নতুন আক্রান্ত ও ৩২১ জনের মৃত্যু হয়েছে।

নতুন লকডাউন আগামী ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারী পর্যন্ত চলবে। জার্মানির ১৬টি অঙ্গরাজ্যের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে মার্কেল এই ঘোষণা দেন।

দেশটিতে নভেম্বর থেকেই রেস্টুরেন্ট, বার ও অবকাশ কেন্দ্রগুলো বন্ধ ছিল। এছাড়া কিছু অঞ্চলের কর্তৃপক্ষ নিজেরাই লকডাউন আরোপ করেছে।

নতুন আরোপিত জাতীয় লকডাউনের আওতায় নিত্য প্রয়োজনীয় দ্র্যব্যের প্রতিষ্ঠান যেমন খাবারের দোকান, ব্যাংক খোলা থাকবে। তবে হেয়ার সেলুন বন্ধ থাকবে। কর্মীদের বাসা থেকে কাজ করানোর আহ্বান জানানো হয়েছে কোম্পানিগুলোর প্রতি।

কেয়ার হোমগুলোকে নিয়মিত করোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নববর্ষের অনুষ্ঠান ও আতশবাজি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

চ্যান্সেলর মার্কেল বলেন, ‘আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমানোর দায়িত্ব সরকারের। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি হয়ে পড়েছে।’ দেশটির অর্থমন্ত্রী ওলাফ শলজ জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ৫ লাখ ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31