IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> বিএনপির নাম ভাঙ্গিয়ে বাগমারায় শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা জেএমবি ক্যাডারদের

বিএনপির নাম ভাঙ্গিয়ে বাগমারায় শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা জেএমবি ক্যাডারদের

বিএনপির নাম ভাঙ্গিয়ে বাগমারায় শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা জেএমবি ক্যাডারদের

বাগমারায় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ক্যাডারদের নিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন খোদ বিএনপি নেতারা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিন।

তিনি অভিযোগ করেন, জেএমবি ক্যাডার মামুন মহুরী ওরেফে জেএমবি মামুন, কুখ্যাত জেএমবি ক্যাডার মাহাতাব খামারুর ছোট ভাই ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রুতন খামারু এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন ছাত্রদল নেতা কাউসার ও সাব্বিরসহ সন্ত্রাসীরা গত ৮ সেপ্টেম্বর হামিরকুৎসা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলের চেষ্টা করে। ওই দিন হাট বার হওয়ায় হাটের লোকজনের সহযোগিতায় শ্রমিকরা তাদের প্রতিহত করে। কিন্তু উল্টো তারা বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

তিনি আরও জানান, শ্রমিক ইউনিয়নে ২৪ জন সদস্য রয়েছে। যাদের মধ্যে ১০ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত পদ বহন করে। শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি ইসমাইল হোসেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। মূলত ১৫ মামলার আসামী জেএমবি ক্যাডার মামুন মহুরি ও রতন খামারু কিছু ছাত্রদল নেতাদের ম্যানেজ করে শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযাযী শ্রমিক ইউনিয়ন দখলে নিষেধ করায় তারা মামলায় আমাকে প্রধান আসামী করে মামলা করেছে বলেও অভিযোগ করেন বেলাল উদ্দিন।

বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং এর সঙ্গে জড়িত ছাত্রদল ও যুবদল নেতাদের দল থেকে বহিস্কারের দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহসভাপতি মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম। এরা সবায় শ্রমিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31