IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> অটোরিক্সা চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ ব্যানারফেস্টুন অপসারণে নানা উদ্যোগ রাসিকের

অটোরিক্সা চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ ব্যানারফেস্টুন অপসারণে নানা উদ্যোগ রাসিকের

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীকে আবর্জনামুক্ত, ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিলবোর্ড, অবৈধ দখলমুক্ত, ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশনায় ইতোমধ্যে নগরবাসীকে সচেতন করতে রাসিকের উদ্যোগে এ বিষয়ে নগরীতে মাইকিংসহ গণমাধ্যমে বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।

নগরীতে সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রাজশাহী মহানগরী এলাকায় সড়ক, গাছ, দৃষ্টিনন্দন সড়কবাতির খুটিসহ বিভিন্ন স্থাপনায় যত্রতত্র ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগাচ্ছেন। যা দণ্ডনীয় অপরাধ। মহানগরীর বিভিন্ন স্থানে যারা ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়েছেন অতিদ্রুত তা নিজ দায়িত্বে সরিয়ে নিতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এবং দেওয়ালে লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২ অনুযায়ী তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যানজট নিরসনে ও নগরীতে অটো চলাচল নিয়ন্ত্রণে আরএমপির ট্রাফিক বিভাগ হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে নগরীতে চলাচলরত সকল ইজিবাইক/অটোরিকশা চালক ও সংশ্লিষ্ট সকলকে রাজশাহী মহনগরীতে নির্ধারিত সময়ে নির্ধারিত রঙের অটোরিকশা চালানোর বিষয়ে নির্দেশনা প্রদান হয়। সিটি কর্পোরেশনের রেজিষ্ট্রেশন ব্যতীত ইজিবাইক/অটোরিকশা রাজশাহী মহানগরীতে চলাচল করতে পারবে না। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, মাসের প্রথম ১৫ দিন অর্থ্যাৎ ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত সবুজ রঙের অটোরিকশা সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত। ১৬ তারিখ হতে মাসের পরবর্তী দিনগুলোতে সবুজ রং এর ইজিবাইক/অটোরিকশা দুপুর ২টা হতে রাত ১০টা পর্যন্ত চলবে। অপরদিকে মাসের প্রথম ১৫ দিন অর্থ্যাৎ ১ তারিখ হতে ১৫ তারিখ পর্যন্ত লাল রঙের অটোরিকশা দুপুর ২টা হতে রাত ১০টা পর্যন্ত চলবে। ১৬ তারিখ হতে মাসের পরবর্তী দিনগুলোতে লাল রঙের অটোরিকশা সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলাচল করতে পারবে। এছাড়া পুর্ব নিয়ম অনুযায়ী রাত ১০ টা থেকে সকাল ৬ টা এবং সরকারি ছুটির দিনে উভয় রঙের অটোরিকশা চলাচল করতে পারবে। রাজশাহী সিটি কর্পোরেশনের এই নির্দেশনা মেনে চলার জন্য অটো চালকদের অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রাজশাহী মহানগরী অননুমোদিত ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণ, অবৈধ দখলমুক্তকরণ, ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচলে রাজশাহী সিটি কর্পোরেশনের বিধি অনুসরণ করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31