IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ১৬ ডিসেম্বর রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৬ ডিসেম্বর রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠার লক্ষ্যে রোববার বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে ১৪ দল, রাজশাহীর সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ১৪ দল, রাজশাহীর সমন্বয়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উপদেষ্টামন্ডলির সদস্য ও কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামানিক, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জাতীয় পার্টির, কেন্দ্রীয় নেতা সাইদুল ইসলাম স্বপন, বাংলাদেশ জাসদ, রাজশাহী মহানগরের সভাপতি নুরুল ইসলাম হিটলার, নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, জাসদের আমিরুল কবির বাবু, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী রক্ষা সংগ্রামের সভাপতি লিয়াকত আলী, পরিবহন বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আবুল কালাম আজাদ, সেক্টর কমান্ডারস ফোরামের মনিরুজ্জামান উজ্জ্বল, এটিএন বাংলার সুজাউদ্দিন ছোটন, মুক্তিযুদ্ধ পাঠাগার, রাজশাহীর আব্দুল লতিফ চঞ্চল, সমিল্লিত সাংস্কৃতিক জোটের দিলীপ কুমার ঘোষ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শাহ্ আলম বাদশা, রাজশাহী ফিল্ম সোসাইটির আহসান কবির লিটন, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নিতাই কুমার সরকার, জামিল আকতার স্মৃতি সংসদের আব্দুল মতিন, জাতীয় শ্রমিক লীগের আব্দুল সোহেল।

এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, দপ্তর সম্পাদক পংকজ দে, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ্ সরকার কামাল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য এ.কে.এম জুয়েল জামান, বাংলাদেশ জাসদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জাসদ, রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে রাজশাহীতে দেশের প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজশাহীর গৌরবোজ্জল ইতিহাস রয়েছে। কিন্তু দীর্ঘদিনেও রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়নি, এটি অত্যন্ত দুঃখজনক। তবে এবার রাজশাহীর কেন্দ্রস্থল সোনাদিঘি সংলগ্ন সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হবে এবং প্রতীকি শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ অর্র্পণ করা হবে।

সভায় বক্তারা রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের দাবীটি পূরণের লক্ষ্যে মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা যে পদক্ষেপ নিয়েছেন এর মধ্যে দিয়ে মহান বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদদের মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আরেকটি ঐতিহাসিক ক্ষণ হিসেবে ইতিহাস তার স্বাক্ষী দিবে। সংগঠনসমূহের নেতারা স্ব স্ব ব্যানারে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে র‌্যালী সহ প্রতিকী শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণের বিষয়ে তাদের সমর্থন ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31