IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> মোহনপুরে বিদ্যালয়ে চুরি, মালামাল উদ্ধার,আটক-১

মোহনপুরে বিদ্যালয়ে চুরি, মালামাল উদ্ধার,আটক-১

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে শাহাবুল (২২) নামে এক চোরকে আটক করেছে। আটক চোর উপজেলার ধুরইল বাজার এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে। গত রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয়ে অফিস কক্ষের তালা ভেঙ্গে একটি লেজার প্রিন্টার, পিসি, মাউস, সাউন্ড বক্স, মাল্টিপ্লাগ, ওয়াইফাই রাওটার,পেপার, পরীক্ষার ১ রিম পেপারসহ অফিসের কিছু গুরুত্বপূর্ণ পেপারস ও অফিসের ড্রয়ারে থাকা নগদ এক হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

পুলিশ জানায়, এ ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ বাদী হয়ে মোহনপুর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।

এরপর ১৬ সেপ্টেম্বর সোমবার সকালে মোহনপুর থানা কর্মকর্তা ওসি আব্দুল হান্নান এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) নুরুল ইসলাম ও এ এস আই নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধুরইল গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ধুরইল হাটপাড়া হতে আসামি শাহাবুলকে আটক করেন। এসময় অপর আসামি মৃত রয়েজ উদ্দিনের ছেলে একতার আলী (২৪) পালিয়ে গেছে। পরে চোরের দেওয়া তথ্যমতে তার বাড়ি হতে চুরি যাওয়া মালামালগুলি উদ্ধার করেছে থানা পুলিশ।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ধুরইল উচ্চ বিদ্যালয়ে চুরি ঘটনায় মামলা হলে শাহাবুল নামে এক চোরকে আটক করা হয়েছে। পলাতক আসামীকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31