IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> বাগমারায় জাতীয়করণের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

বাগমারায় জাতীয়করণের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

বাগমারায় জাতীয়করণের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

বাগমারায় জাতীয়করণের দাবীতে শিক্ষকদের মানববন্ধন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : বৈষম্য দুরীকরণের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলো জাতীয় করনের চার দফা দাবীতে মানববন্ধন করেছে রাজশাহীর বাগমারায় বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দ মানববন্ধন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের স্বারক লিপি সূত্রে জানা যায়, দীর্ঘদিন নানা ভাবে নির্যাতের পর গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র ও সাধারণ জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ব্যাপী বৈষম্য দুরীকরনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র, জনতা সফলতা লাভ করলেও বে-সরকারী শিক্ষকেরা কেন লাভবান হবে না এমন প্রশ্ন তোলেন মানববন্ধনে অংশ গ্রহণকারী শিক্ষকেরা। সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যে সকল সুযোগ সুবিধা দেয়া হয়ে থাকে তা বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সে ধরনের সুযোগ সুবিধা দেয়া হয় না। তাই দেশের শিক্ষা ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে বৈষম্য দুরীকরনের দাবী জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে মাধ্যমিক স্তরে ৯৭% বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যে শিক্ষা প্রতিষ্ঠান গুলো জাতী গঠনের মূখ্য ভূমিকা পালন করে থাকেন। অথচ বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলো সরকারী করন না করে সরকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সাথে ব্যাপক বৈষম্য করে রেখেছেন। যার কারনে শিক্ষার গুনগত মান উন্নয়নে ব্যাপক ব্যাঘাতের সৃষ্টি হয়। শিক্ষার গুনগত মান উন্নয়নে সকল ষ্টেকহোল্ডারদের প্রানের দাবী মাধ্যমিক স্তরের শিক্ষা জাতীয় করনের দাবী।

শিক্ষা বিভাগের দুইটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একাডেমিক ও প্রশাসনিক। শিক্ষকেরা একাডেমিক কাজে দক্ষ হলেও প্রশাসনিক কাজে অনেকটাই দুর্বল থাকে। শিক্ষকতা ও প্রশাসনিক ভিন্ন চরিত্রের, ভিন্ন বৈষষ্ট্যের। যার কারনে তাদের তাদের কাজের ধরনো আলাদা আলাদা হয়ে থাকে। যার জন্য সরকারী ও বে-সরকারী শিক্ষকদের মধ্যে অনেক দফাত সৃষ্টি হয়েছে। ক্লাসে সরকারী ও বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের বই পড়ানো হলেও সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনেকটাই বেসরকারী শিক্ষক ও শিক্ষার্থীদের চেয়ে এগিয়ে থাকে। যার জন্য শিক্ষা খাতে বৈষম্য দুরীকরনের জন্য মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলো জাতীয় করন করা একান্ত প্রয়োজন বলে মনে করেন শিক্ষকেরা।

বক্তারা আরও বলেন, শিক্ষার মাঠ প্রশাসনে ১০-২২ বছরের দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত সেসিপের ১১৮৭টি পদ জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের অসমাপ্ত কাজ গুলো দ্রুত সম্পাদনের দাবী জানান।

সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তুলনা করে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলো নানা ভাবে জর্জরিত রয়েছে। স্কুল, মাদ্রাসা, সরকারী, বেসরকারী এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। বক্তারা অবিলম্বে সে গুলো পরিবর্তনের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু, সাধারণ সম্পাদক মজনু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, বাড়িগ্রাম মাদ্রাসার সুপারিনটেনডেন্টসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31