IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> রাজশাহী সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ৩১জনকর্মকর্তা-কর্মচারীকে আনুতোষিকের চেক প্রদান

রাজশাহী সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ৩১জনকর্মকর্তা-কর্মচারীকে আনুতোষিকের চেক প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ও পরলোকগত কর্মকর্তা-কর্মচারীর ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩১জন কর্মকর্তা-কর্মচারীর হাতে আনুতোষিক অর্থের চেক তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে প্রশাসক মহোদয় উপস্থিত অবসরপ্রাপ্ত ও পরলোকগত কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের পরিবারের খোঁজ-খবর নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মহোদয় বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনে যারা যেই পদে দায়িত্ব পালন করেছেন তাদের সেই কাজই অনেক মূল্যবান। তাদের অবদান অনস্বীকার্য। আপনাদের আন্তরিকতায় এই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, প্রত্যেক ধর্মে প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন করতে নির্দেশনা রয়েছে। সৃষ্টির জন্য ভালো কিছু করলে তার প্রতিদান আল্লাহ দিবেন। আমি আশা করি এই মাসের মধ্যে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিকের অর্থ প্রদান করতে পারবো। তিনি আরো বলেন, অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীদের সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের সম্পৃক্ত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন রাসিকের বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান। আরো বক্তব্য দেন সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক ও রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিল।

রাসিকের সচিব মোঃ মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক জোবায়ের হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কমকর্তা ডাঃ এফএএম আঞ্জমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবি, উপসচিব মোঃ তৈমুর হোসেন, সহকারী সচিব শমসের আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ নিজামুল হোদা, হিসাব রক্ষক রাশিদ খানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31