IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিকক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিকক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ দেহে সুস্থ মন। আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে বেড়ে উঠতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা বা শরীরচর্চা দেহ ও মনকে সুস্থ রাখে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য আমাদের উচিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করা। এ ব্যাপারে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, মোবাইল ও ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের জ্ঞানের যে অবাধ ক্ষেত্র তৈরী হয়েছে তার সঠিক ব্যবহার করতে হবে। তথ্য প্রযুক্তির পূর্ণ ব্যবহারের মধ্যে দিয়ে নিজেকে আগামীর প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত হতে হবে। তোমাদের মধ্যে থেকেই আগামীতে নাসার মত প্রতিষ্ঠানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। নারী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজ গঠণে পুরুষের পাশাপাশি নারীরাও সমান ভূমিকা রাখে। আর তাই কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মধ্যে দিয়ে জীবনে সফলতা অর্জন করতে হবে। সফলতা অর্জনে সময়ের প্রতি যত্নশীল হতে হবে। ছাত্র জীবনেই লক্ষ্য স্থির করতে হবে জীবনে প্রতিষ্ঠিত হবার। স্বপ্ন দেখতে হবে বড় হবার। জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তোমাদের দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা পাবে এই কামনা করি। শিক্ষা অর্জনের মধ্যে দিয়ে ভালো সমাজ গঠণে তোমাদের ভূমিকা রাখতে হবে। আর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তোমরা প্রত্যেকে প্রত্যেকের সহযোগী হবার। কেননা তোমাদের মধ্যেই রয়েছে আগামীর বাংলাদেশ।

সভাপতির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন বলেন, রাজশাহীর স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ প্রতিষ্ঠানটি লেখাপড়ার পাশাাপাশি ক্রীড়া ক্ষেত্রে নানা অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানটি সহ-শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেই তা সম্ভব হয়েছে। তিনি বলেন, তোমরা বিশ্ব নাগরিক। বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোই কিভাবে সুযোগ লাভ করা যায় সেই স্বপ্ন দেখতে হবে। লেখাপড়ার সময় শুধু লেখাপড়া মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, শিক্ষক মন্ডলী গুরুজনদের প্রতি সম্মান দেখাতে হবে। কোনভাবে তাদের সম্মান হানী হয় এমন কাজ করা যাবে না। নিজেকে তৈরী হতে মানুষের মত মানুষ হয়ে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার নাহিদা নাসরীন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সমবেত সঙ্গীতে অংশ নেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসরাইল হক, শাহীন আলম, হাফিজুর রহমান, আফসানা পারভীন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31