IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> রাসিকের স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির ১ম সভা

রাসিকের স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির ১ম সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪ এ ধারা ২৫(ক) (২) মোতাবেক সরকার কর্তৃক কমিটি গঠন করা হয়েছে। রাসিকের কার্যক্রম স্বাভাবিক রাখতে ও কোন নাগরিক যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, রাসিকের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জলবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মত রোগ যেন ছড়িয়ে না পড়ে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম অব্যাহত রাখতে হবে। চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্নে সকলকে আন্তরিক হতে হবে।

প্রশাসক বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। সরকারি বরাদ্দের পাশাপাশি ইতোমধ্যে নগরীর ৭৮টি মন্ডপে রাসিকের পক্ষ থেকে ২০হাজার টাকা নগদ অর্থ সহায়তা করা হয়েছে।

সভার শুরুতে ৫ আগষ্ট গণ অভ্যূত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালনার জন্য গঠিত কমিটির সদস্যদের দ্বারা কাউন্সিলরের দায়িত্ব পালন এবং ওয়ার্ড বন্টন করা হয়।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ৫০(১) ধারার আলোকে স্থায়ী কমিটি গঠণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় পঞ্চবার্ষিকী এ্যাসেসমেন্টে সরকারি হোল্ডিং এর কর নির্ধারণ অনুমোদন করা হয়।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন রাসিকের সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন, আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত রহমতুল্লাহ, আরএমপির ডিসি মধুসুদন রায়, স্থানীয় সরকার রাজশাহী উপ-পরিচালক টুকটুক তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাদশা মিয়া, নেসকোর তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রশিদ, পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ হবিবুর রহমান, রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন, সামাজিক বন বিভাগ রাজশাহীর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান।

আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক সানাউল্লাহ্, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, গণপূর্ত সার্কেলের সহকারী প্রকৌশলী ছাইদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক একেএম মুরশেদ, রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক আল্লা হাফিজ, বিটিসিএল ডিজিএম সাদিকুর রহমান মাবুদ, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন।

এছাড়াও বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ফরহাদ উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী, জন্ম মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31