IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> লিড নিউজ >> দক্ষিণ আফ্রিকার কাছে হারে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

দক্ষিণ আফ্রিকার কাছে হারে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

ধূমকেতু নিউজ ডেস্ক : শেষটা শুরুর মতো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের তিন ম্যাচে প্রতিপক্ষের সামনে আর দাঁড়াতেই পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। সর্বশেষ শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের নারী ক্রিকেটারদের।

দুবাইর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল সংগ্রহ করেছিলো ৩ উইকেট হারিয়ে ১০৬ রান। জবাব দিতে নেমে ১৭.২ ওভারে (১৬ বল হাতে রেখে) ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়া নারী ক্রিকেটাররা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে বাংলাদেশ হারায় ১৬ রানের ব্যবধানে। সে সঙ্গে বিশ্বকাপে ১২ বছরের জয়ের খরা কাটায় নারী ক্রিকেটাররা। এরপর টানা তিন ম্যাচে হেরে গ্রুপ পর্বেই বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আগের দুই ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরেছে বাংলাদেশ।

দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই দিলারা আক্তারের উইকেট হারিয়ে শুরু করে বাংলাদেশ। এরপর সাথি রাণি এবং সোবহানা মোস্তারি ৩৬ রানের জুটি গড়লেও সেটা ছিল বেশ ধীর গতির। ৩০ বলে ১৯ রান করে আউট হন সাথি রাণি। ৪৩ বলে সোবহানা মুস্তারি সর্বোচ্চ ৩৮ এবং অধিনায়ক নিগার সুলতানা ৩৮ বলে করেন ৩২ রান। স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ৪ রানে।

জবাব দিতে নেমে শুরুতে লরা উলভারডটের (৭) উইকেট তুলে নিলেও পরের ব্যাটারদের ওপর আর আধিপত্য বিস্তার করতে পারেনি বাংলাদেশের বোলাররা। আরেক ওপেনার তাজমিন ব্রিটস ৪১ বলে তোলেন ৪২ রান। অ্যনেক বোস ২৫ বলে করেন ২৫ রান।

মারিজানে কাপ অপরাজিত থাকেন ১৩ রান। ক্লো ত্রাইওন ১৪ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে জয় তুলে নেয়া প্রোটিয়া নারীরা। ফাহিমা খাতুন ২টি এবং রিতু মনি নেন ১ উইকেট।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31