IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলন
Home >> প্রবাস >> লিড নিউজ >> লেবাননে খ্রিস্টান অধ্যুষিত শহরে ইসরাইলি হামলা, নিহত ১৮

লেবাননে খ্রিস্টান অধ্যুষিত শহরে ইসরাইলি হামলা, নিহত ১৮

ধূমকেতু নিউজ ডেস্ক : লেবাননের রেড ক্রস জানিয়েছে, উত্তর লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ হামলায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার খ্রিস্টান অধ্যুষিত শহর আইটুরে একটি ছোট অ্যাপার্টমেন্ট ভবনে হামলাটি আঘাত হানে এবং এই মাসের শুরুর দিকে লেবাননে আগ্রাসনের পর থেকে এটি ছিল উত্তরাঞ্চলে ইসরাইলের অন্যতম বড় হামলা।

সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদুলো।

এক বিবৃতিতে রেড ক্রস জানিয়েছে, উত্তরাঞ্চলের ওই এলাকায় যে বাড়িটিতে হামলা হয়, সেটি বাস্তুচ্যুত পরিবারগুলো ভাড়া নিয়েছিল। এতো দিন শিয়া অধ্যুষিত অঞ্চলে হামলা চালালেও এবার অভিযান বিস্তৃত করছে ইসরাইল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৯ জন প্রকাশ করে।

রেড ক্রস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানের চেষ্টা চলছে।

হিজবুল্লাহ যোদ্ধারা প্রধানত দেশটির দক্ষিণে এবং বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অবস্থান করছে। তাই সেখানে হামলা বাড়াচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গত ২৩ সেপ্টেম্বর থেকে ব্যাপক আকারে হিজবুল্লাহর বিরুদ্ধে লেবানন জুড়ে বিমান অভিযান শুরু করে ইসরাইল। এসব হামলায় কমপক্ষে ১ হাজার ৪৮৮ জন নিহত এবং ৪ হাজার ২৯৭ জনেরও বেশি আহত হয়েছে। এছাড়া কমপক্ষে ১.৩৪ মিলিয়নেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। ইসরাইল ১ অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে স্থলসীমান্তে অনুপ্রবেশ শুরু করে যুদ্ধের পরিসর বাড়িয়েছে।

গাজা উপত্যকায় আক্রমণ শুরুর পর থেকে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত যুদ্ধ শুরু হয়। গাজায় হামাসের হামলার পর থেকে ইসরাইল ৪২ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31