IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনাবাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদেরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালিমহাদেবপুরে স্বর্ণালংকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যানগদ ৬ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ছিনতাইনিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রেরদুই গরুচোর গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> সিরাজগঞ্জে এক ঘণ্টার জন্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পেলেন কিশোরী জান্নাতুল শিফা

সিরাজগঞ্জে এক ঘণ্টার জন্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পেলেন কিশোরী জান্নাতুল শিফা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জে এক ঘণ্টার জন্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন অষ্টম শ্রেণির কিশোরী জান্নাতুল শিফা (আদ্রিতা)। বুধবার (৩০ অক্টোবর) বেলা ৩টায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইউসুফ আলীর কাছ থেকে প্রতীকী দায়িত্ব গ্রহণ করেন জান্নাতুল শিফা। জাতীয় পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং ও এ্যাভোকেসিকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)’র গার্লস টেকওভার কর্মসূচির আওতায় এই দায়িত্ব পালন করেন এই কিশোরী।

দায়িত্ব গ্রহণের পর প্রথমে ফুলেল শুভেচ্ছা দিয়ে জান্নাতুল শিফাকে বরণ করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এরপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এই ক্ষুদে কর্মকর্তা। এক ঘণ্টার জন্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতীকী দায়িত্বপালন করা জান্নাতুল শিফা ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) সিরাজগঞ্জ জেলার সভাপতি ও শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এক ঘণ্টার দায়িত্ব পেয়ে কিশোর-কিশোরীদের বয়সন্ধীকালীন স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব, শিশু মৃত্যু হ্রাস এবং শিশুদের শতভাগ টিকা নিশ্চিত করাসহ ডজনেরও বেশি সুপারিশ তুলে ধরেন এই ক্ষুদে কর্মকর্তা।

প্রসূতি মায়ের নিরাপত্তা এবং শিশুর বিকাশে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো যেন বাধা হয়ে না দাঁড়ায়; সে বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান এনসিটিএফ সভাপতি জান্নাতুল শিফা। সিরাজগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, কন্যাদের সুযোগ দিলে তারা অনেক কিছুই করে দেখাতে পারে, একজন কন্যা শিশুকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার আসনে দেখে আমি মুগ্ধ। একইসঙ্গে মা ও শিশুর সুরক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের ব্যাপারে উপস্থিত শিশু প্রতিনিধিদের আশ্বাস দেন তিনি। শিশুদের কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা এবং শতভাগ টিকা নিশ্চিতে তার দপ্তরের পক্ষ থেকে সার্বিক প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

এনসিটিএফের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল এনসিটিএফের সহযোগিতায় বিশ্বব্যাপী গার্লস টেকওভার কর্মসূচি পালন করছে। কন্যা শিশুরা সমান সুযোগ এবং সম-অধিকার পেলে, বদলে দিতে পারে তাদের নিজের জীবন। তাদের আশপাশের সমাজ এবং সমাজের মানুষদের এমন বিশ্বাস থেকেই গার্লস টেকওভার কর্মসূচির উদ্যোগ এবং বাস্তবায়ন করে প্ল্যান ইন্টারন্যাশনাল। এ কর্মসূচির মাধ্যমে একজন কিশোরী, কন্যা শিশু অথবা তরুণীকে নেতৃত্ব দানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা হয়। যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারবদ্ধ হয়। এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন এনসিটিএফ সিরাজঞ্জের সাধারণ সম্পাদক তাহসান আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া আফরিন, শিশু সাংবাদিক তাসনিয়া আজাদ তিশা, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইয়ামিন হাসান তৌহিদসহ শিশু প্রতিনিধিরা। এসময় শিশুদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা ভলানটিয়ার নাজমুল হাসান ও বৃষ্টি খাতুন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031