IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় জাতীয় সমবায় দিবস পালিত,সুখি,সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

বাঘায় জাতীয় সমবায় দিবস পালিত,সুখি,সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ‘‘ সমবায়ে গড়ব দেশ ,বৈষম্যহীন বাংলাদেশ ’’ এ প্রতিপাদ্য সামনে নিয়ে রাজশাহীর বাঘায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি,জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২-১১-২০২৪) উপজেলা প্রশাসন,সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীরা এর আয়োজন করে।

উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমবায় অফিসার মোহাঃ আব্দুল মকিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলি । বক্তব্যকালে তিনি বলেন, অর্থনৈতিক মুক্তি ও দারিদ্র বিমোচনের লক্ষে উন্নত দেশের আদলে যুবকদের নিয়ে সমবায় সমিতি কার্যক্রম চালু করা হয়। অসংখ্য বেকার যুবক এই সমিতির মাধ্যমে এখন সাবলম্বী হয়েছে। সুবিধাভোগী সকলে সমভাবে নিয়ন্ত্রণ ও এই প্রতিষ্ঠানে কাজ করে নিজেদের ভাগ্যেউন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সমবায়ের মূল নীতি উপস্থাপন করে স্বাগত বক্তব্য দেন সহকারি সমবায় অফিসার আরজিনা খাতুন। তিনি বলেন, একতা,সততা ও সমাঝোতা হচ্ছে সমবায়ের মূলনীতি। একতাই বল এ চিরন্তন সত্যকে প্রতিনিধিত্ব করে সমবায়। ইউরোপে শিল্প বিপ্লবকে কেন্দ্র করে এর উৎপত্তি। ব্রিটিশ ভারতের লর্ড কার্জন সর্ব প্রথম ১৯০৪ সালে সমবায় আইন জারি করেন। এই আইনের মাধ্যমেই উপমহাদেশে সমবায় আন্দোলনের অভিযাত্রা শুরু হয়।

সমবায় অফিসার মোহাঃ আব্দুল মকিম বলেন,দশে মিলে করি কাজ,হারি জিতি নাহি লাজ.দশের লাঠি একের বোঝা-বহুল প্রচলিত প্রবাদ বাক্যগুলো নিয়ে বাংলাদেশের সমবায় আন্দোলনকে অগ্রসর হতে হয়েছে। মূলতঃ সমবায় হলো সহযোগিতার মাধ্যমে নিজেদের ভাগ্যে উন্নয়ন। যা নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে এবং গণতান্ত্রিকভাবে পরিচালনা করে। সমবায় ভিত্তিক ব্যবসা নিয়ে শিক্ষার যে ধারায় পড়ানো হয় তা সমবায় অর্থনীতি নামে পরিচিত। তিনি বলেন,উপজেলায় ২টি কেন্দ্রীয়,১২০টি প্রাথমিক সাধারন, এবং বিআরডিবি ১৮৭টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে। আশ্রায়ন প্রকল্পের আওতায় উপজেলায় ৪টি আশ্রায়ন সমবায় সমিতি রয়েছে।

অবসরপ্রাপ্ত শিক্ষক রহমতুল্লার সঞ্চলনায় আলোচনা সভায়- সুখি,সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জেলা কমিটির সদস্য সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের অফিসার মুনসুর রহমান, বাঘা থানা গ্রাম্য চিকিৎসক সমিতির সাধারন সম্পাদক,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,সমবায়ী আদুরি খাতুন ও আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন, নিবন্ধিত সমবায় সমিতির সভাপতি-সম্পাদকসহ সদস্যগন। #আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31