IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে সড়ক দুর্ঘটনারোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা

মোহনপুরে সড়ক দুর্ঘটনারোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : সম্প্রতি রাজশাহী- নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ৮ জনের প্রাণহানির ঘটনা ভাবিয়ে তুলেছে জেলা ও উপজেলা প্রশাসনকে। প্রাণঘানির ঘটনা নিয়ে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় লেখালেখি হলে সড়ক দূর্ঘটনারোধে
উদ্দ্যেগ নিয়েছেন মোহনপুর উপজেলা প্রশাসন। গত দুইদিন ধরে থানা ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে চলছে অভিযান। যানবাহন আটকসহ চালকের বিরুদ্ধে হয়েছে মামলাও। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মোহনপুর উপজেলার আওতাধীন মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জরুরি সভা করেছে প্রশাসন।

মঙ্গলবার (৫ নভেম্বর)বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নুরুন নাহার, কৃষি অফিসার মোঃ কামরুল ইসলাম, ত্রান ও দূর্যোগ কর্মকর্তা (পিআইও) মোঃ তারিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা ইয়াসমিন, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, ট্রাফিক ইন্সপেক্টর রবিউল ইসলাম, উপজেলা আনসার ব্যাটালিয়ন অফিসার রাজিব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, সমবায় কর্মকর্তা মোছাঃ আনিছা দেলোয়ারা আঞ্জু, ধুরইল ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মৌগাছি ইউপি প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল, মোহনপুর মডেল প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম সোহেল, জাতীয় দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার স্টাফ করসপন্ডেন্ট মোঃ শাহীন সাগর, মোহনপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রাসেল সরকার, কেশরহাট ইজারাদার
শওকত আলী, একদিলতলা হাট ইজারাদার ফজলুল হক, মৌগাছিহাট ইজারাদার আনোয়ার হোসেন,বসন্তকেদারহাট ইজারাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জরুরি সভায় উপজেলার বসন্তকেদার হাটের সবজি হাট বসবে রাস্তার পরিবর্তে প্রাথমিক বিদ্যালয় মাঠে, একদিলতলা বাঁশের হাট বসবে রাস্তা থেকে কিছুটা দুরে, সইপাড়া মহাসড়কের দুই ধারে বসা পান বরজের সরঞ্জাম (খেড়/ফুলকি) কেনা বেচা করতে হবে মাঠে, সইপাড়া মোড়ে অবৈধ হাটের বিরুদ্ধে চালানো হবে ভ্রাম্যমাণ আদালত, সাকোয়া হতে কেশরহাট বাজার পর্যন্ত রাস্তার দুই ধারে কাঠ, বাঁশসহ অন্যান্য সরঞ্জাম সরিয়ে রাস্তা ফাঁকা রাখতে হবে। সড়কের দুই ধারে ও হাটের ভেতরের সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে চলবে ভ্রাম্যমান আদালত।সড়ক পরিবহন আইন মানতে সড়কে চলাচলকারী চালক,পথচারীকে সচেতন করতে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রবে বলে জরুরি সভা সিদ্ধান্ত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31