IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> লিড নিউজ >> জয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা

জয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ব্যাটাররা শুরুতে তেমন স্বস্তি এনে দিতে পারেননি। তবে লড়াই করার মতো পুঁজি নিয়ে পরে বোলারদের কৃতিত্বে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। এদিন আফগানদের ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শান্ত-মিরাজরা।

শনিবার (৯ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩৯ বল হাতে থাকতেই ১৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে ৬৮ রানের জয় পায় বাংলাদেশ।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানরা। ২ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তবে রহমত শাহকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামলানো চেষ্টা করেন সেদিকুল্লাহ আতাল।

১৭তম ওভারে নাসুম আহমেদকে বোলিংয়ে আনেন অধিনায়ক শান্ত। আর এক বছর পর বল করতে এসে প্রথম বলেই সেদিকুল্লাহকে আউট করে দলকে ব্রেক থ্রু এনে দেন এই বাঁহাতি স্পিনার। ৫১ বলে ৩৯ রান করেন সেদিকুল্লাহ। এতে দলীয় ৭০ রানে দুই উইকেট হারায় আফগানিস্তান।

চতুর্থ উইকেটে হাশমতুল্লাহ শাহিদীকে সঙ্গে নিয়ে রান তুলছেন রহমত শাহ। ৭৪ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। ২৯তম ওভারের শেষ বলে হাশমতুল্লাহকে (১৭) সাজঘরে ফেরান মোস্তাফিজ। পরের ওভারের প্রথম বলে আজমতুল্লাহকে বোল্ড করেন নাসুম। তিন বল পরেই রহমত শাহ রান আউট হলে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান।

গুলবাদিন নাইবকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন মোহাম্মদ নবী। তবে ইনিংস লম্বা করতে পারেননি গুলবাদিন। ২৪ বলে ২৬ রান করে শরিফুলের বলে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।

৩৭ ওভারে নবীকে বোল্ড করে টাইগারদের জয়ের পথে এগিয়ে নেন মিরাজ। এরপর নাঙ্গেয়ালিয়া খারোতে (৪), রশিদ খান ১৪ এবং আল্লাহ গজানফর ১ রানে আউট হলে ৩৯ বল হাতে থাকতেই ১৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে ৬৮ রানের জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এ ছাড়াও মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন। আর শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31