IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরা
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে মহান বিজয় দিবস পালিত

নিয়ামতপুরে মহান বিজয় দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও বাঙ্গালী জাতির গৌরবের দিন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে পালিত হয়েছে। ঐ দিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের পক্ষে উপজেলা আওয়ামীলী নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বেলা ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির।

বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা কৃষি অফিসার আমির আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার রহুল আমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুস সাত্তার, সুভাষ প্রামানিক, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসাউর রহমান, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জনি আহমেদ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বৈশ্বিক মহামারীর কারণে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে কর্মসূচী পালন করেন। বিভিন্ন সরকারী-বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়।

এছাড়া হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগ, চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগ, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগ, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগ, চন্দননগর কলেজ, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে মহান বিজয় দিবস পালন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31