IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরীর ধুম

শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরীর ধুম

খেজুরের রস সংগ্রহ

খেজুরের রস সংগ্রহ।

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর খেজুর গুড়ের রাজধানী খ্যাত জেলার বাঘা উপজেলায় শুরু হয়েছে মিষ্টি খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরীর মহা উৎসব। গৌরব আর ঐতিহ্যের প্রতীক মধুবৃক্ষ খেজুর গাছ। শীত এগিয়ে আসছে।

সেই সঙ্গে অযত্ন ও অবহেলায় বেড়ে ওঠা খেজুর গাছ সুমিষ্ট রস দিচ্ছে। রস থেকে তৈরী হচ্ছে গুড়। যার স্বাদ ও ঘ্রাণ দুই-ই সু-মধুর। শুধু যে গুড়ই তৈরী হচ্ছে তাও নয়, এই শীতকে ঘিরে গ্রামাঞ্চলে শুরু হয়েছে শীতের পিঠাপুলি আর পায়েস খাওয়ার উৎসব।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে প্রায় ৩০ হাজার গাছি কৃষি পরিবার রয়েছে। যাদের প্রত্যেকেরই কম-বেশি খেজুর গাছ রয়েছে। সব মিলিয়ে রয়েছ প্রায় ৩ হাজার খেজুর বাগান। এ ছাড়া সড়কপথ, রেললাইনের ধার, পতিত জমি, জমির আইল ও বাড়ির আঙিনায় রয়েছে আরও খেজুর গাছ। সম্প্রতি গুড়ের ভালো দাম দেখে বর্তমানে পদ্মার চরাঞ্চলের কৃষকরাও এখন খেজুর বাগান তৈরী করছেন। এর ফলে চাঙ্গা হবে গ্রামীণ অর্থনীতি।

স্থানীয়রা জানান, মনোয়ার নামে এক গাছি কৃষক জানান,একজন গাছি প্রতিদিন ৪০-৪৫টির অধিক খেজুর গাছের রস আহরণ করতে পারে। এ রকম কয়েকশত গাছি রয়েছে যারা শীত মৌসুমে খেজুরের রস সংগ্রহ করতে ব্যস্ত সময় কাটান। মৌসুম ভিত্তিক এই পরিবার গুলো খেজুর গাছের ওপর নির্ভরশীল। একজন গাছি এক মৌসুমে অর্থ্যাৎ ১২০ দিনে (৪ মাসে) ১টি গাছের রস থেকে প্রয় ২৫ কেজি গুড় পেয়ে থাকেন।

খেজুর গাছ ফসলের কোনো ক্ষতি করে না। এ গাছের জন্য বাড়তি কোনো খরচও করতে হয় না। ঝোপ-জঙ্গলে যত্ন ছাড়াই বড় হয়ে ওঠে খেজুর গাছ। শুধু মৌসুম এলেই নিয়মিত গাছ পরিষ্কার করে রস সংগ্রহ করা হয়। এরপর সেই রস দিয়ে তৈরী করা হয় সুস্বাদু গুড়।

অপরদিকে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করা হয় মাদুর। পরিকল্পিত ভাবে খেজুর গাছ বৃদ্ধি করা হলে দেশে গুড়ের চাহিদা মেটানোর পরও বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে অনেকেই মন্তব্য করেন।

বাঘার আমোদপুর গ্রামের গাছি জসিম উদ্দিন ও বেল্লাল হোসেন জানান, আমাদের নিজেস্ব খেজুর বাগান রয়েছে। তবে অত্র অঞ্চল আম প্রধান এলাকা হওয়ায়, আম গাছ চাষের জন্য বিগত কয়েক বছরে বেশ কিছু খেজুর গাছ কেটে ফেলা হয়েছে।

স্থানীয়রা জানান, যাদের খেজুর গাছ নেই তারাও মৌসুম চুক্তিতে খেজুর গাছ নিয়ে রস সংগ্রহ করে গুড় তৈরি করেন। এছাড়া অনেকে ৩ থেকে ৪ মাসের জন্য খেজুর গাছ প্রতি ৪০০ থেকে ৫০০ টাকায় চুক্তি নিয়ে রস সংগ্রহ করে থাকেন। এরপর শীত শেষে তারা শহরে গিয়ে বিভিন্ন কাজ-সহ রিকসা ও ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করেন।

এদিকে আড়ানী হামিদকুমড়া গ্রামের গৃহিণী কাজলী বেগম বলেন, আমার ২ মেয়ে ও ২ ছেলে রয়েছে। সবাইকে বিয়ে দিয়েছি। শীত এলেই জামাই- মেয়ে, নাতি- নাতনি, ছেলেদের শ্বশুর-শ্বাশুড়ী ও আত্মীয়দের নিয়ে ২-১ বার খেজুর গুড়ের পিঠা-পায়েস উৎসবের আয়োজন করি। এ প্রথাটা আমার শ্বশুর-শ্বাশুড়ী আমল থেকে চলে আসছে। তাই আমিও করি।

তিনি আরও বলেন, আমাদের নিজে ২০ টি খেজুর গাছ রয়েছে। এ গাছ থেকে রস সংগ্রহ করে নিজেরা খাই। আবার গুড় বিক্রয় করে যে টাকা পাই তা সংসারে কাজে লাগাই।

বাঘার বারখাদিয়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, আর কয়েকদিন বাদেই একটু বেশি শীত শুরু হলে পুর্ণদমে রস সংগ্রহ করা হবে। তখন গ্রামে গ্রামে শীতের সন্ধ্যায় সাজো রস খাবে অনেকে। শহরগ্রামী লোকজন অনেক সময় এই টাটকা রস খেতে গ্রামে ছুটে আসেন।

তিনি বলেন, বর্তমানে বাজারে গুড় উঠেছে। তবে পরিপূর্ন শীত না নামায় এখনও পুরোদমে রস নামেনী। এদিক থেকে গুড়ের বাজার বর্তমানে ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে কেনা-বেচা চলছে। তবে পুরপুরী শীত নামলে গুড়ের বাজার মূল্য কমে আসবে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, আমরা কৃষকদের মাঝে খেজুর গাছ লাগানোর পরামর্শ দিচ্ছি। এছাড়া আখের পাতা ও ধানের খড় সংগ্রহ করার পরামর্শ দিয়ে থাকি, যা গুড় তৈরিতে সহজ হয়।

তিনি বলেন, বাঘার মানুষ একমাত্র খেজুর গাছ থেকে প্রতি মৌসুমে প্রায় ৭-৮ কোটি টাকা আয় করে থাকেন। তাঁর মতে, যদি কৃষকরা নিজ নিজ পতিত জমিতে খেজুর গাছ রোপন করেন, তাহলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে ব্যাপক অর্থ উপার্জন করতে সক্ষম হবেন তাঁর।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930