IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> অসামাজিক কাজে ধরা সার্জেন্ট সবুজকে প্রত্যাহার

অসামাজিক কাজে ধরা সার্জেন্ট সবুজকে প্রত্যাহার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী পুঠিয়ার বানেশ্বরে ভাড়া বাসায় এক নারীকে নিয়ে ফূর্তি করতে গিয়ে হাতেনাতে ধরা খাওয়ার অভিযোগে এক পুলিশ সার্জেন্টকে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া ওই সার্জেন্টের নাম আইনুল হক সবুজ। তিনি জেলা পুলিশের ট্রাফিক বিভাগের বানেশ্বর ফাঁড়িতে কর্মরত ছিলেন।

সম্প্রতি সার্জেন্ট সবুজকে বাঁচাতে বাণেশ্বর বিএনপির একটি পক্ষ ব্যাপক চেষ্টা চালাচ্ছে। পক্ষটির নেতৃত্বে দিচ্ছেন স্থানীয় বিএনপির প্রভাবশালী এক নেতা। তার নেতৃত্বে ওই পক্ষটি সার্জেন্টকে নারীসহ আটককারী স্থানীদের ফাঁসাতে নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

সার্জেন্ট সবুজের নারী ক্যালেঙ্কারীর ঘটনাটি তদন্তে নেমেছে জেলা পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, নারী ঘটিত একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সার্জেন্ট আইনুল হক সবুজকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

স্থানীয়রা জানান, গত ৮ নভেম্বর বানেশ্বর ট্রাফিক পুলিশের সার্জেন্ট আইনুল হক সবুজ একজন নারীকে নিয়ে তিনি তার ভাড়া বাড়িতে যান। বানেশ্বর ট্রাফিক পুলিশ বক্সের পাশের ওই বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পান। এর পর তারা আইনুল হক সবুজসহ ওই নারীকে হাতে-নাতে আটক করেন। আটকের পর সার্জেন্ট সবুজ এলাকাবাসীর কাছে দাবি করেন, ওই নারী তার প্রেমিকা। তাঁর স্ত্রীও আছে। সে কারণে তিনি তার প্রেমিকাকে বিয়ে করতে পারবেন না। স্ত্রী থাকার কারণে প্রেমিকাও সবুজকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। এ অবস্থায় ঘন্টা দুয়েক পরে ওই নারীকে ছেড়ে দেওয়া হয়।নিজেকে বাঁচাতে সবুজ কয়েকজন ম্যানেজ করেন ওইদিন। শেষ পর্যন্ত সবুজকে সাতদিনের মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেন বাড়ি মালিক।

এলাকাবাসী আরও জানান, সবুজ ওই ঘটনা থেকে বাঁচার কয়েকদিন পরে বাড়ি ছেড়ে দিতে বাধ্য হন। কিন্তু বানেশ্বরের বিএনপির এক নেতাকে দিয়ে তিনি পরবর্তিতে এলাকাবাসীর ওপর প্রতিশোধ নিতে নানাভাবে চেষ্টা চালাতে থাকেন। ওই নেতা তার লোকজনকে দিয়ে নারীসহ সার্জেন্ট সবুজকে অনরঙ্গ অবস্থায় আটককারী এলাকাবাসীকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোরও হুমকি দিচ্ছেন। এনিয়ে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে দুদিন ধরে উত্তেজনাও বিরাজ করছে বলে দাবি করেছে একাধিক সূত্র।

তবে আইনুল হক সবুজ বলেন, আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নয়। আমাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমি পুলিশ লাইন্সে আছি। এর বেশিকিছু জানি না।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31