IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘ট্যাকটিক্যাল বেল্ট’ পরে ডিউটি শুরু পুলিশের

‘ট্যাকটিক্যাল বেল্ট’ পরে ডিউটি শুরু পুলিশের

ধূমকেতু নিউজ ডেস্ক :‘ট্যাকটিক্যাল বেল্ট’ পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন থেকে অত্যাধুনিক এ বেল্ট পরে কাজ শুরু করেন ডিএমপি ও সিএমপির পুলিশ সদস্যরা।

প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ৭ হাজার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপিতে) ৩ হাজার ট্যাকটিক্যাল বেল্ট দেয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদেরকে এ বেল্ট পরে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ডিএমপির রমনা বিভাগে ১২২ জন পুলিশ সদস্য পেয়েছেন অত্যাধুনিক এ বেল্ট। এ নিয়ে কথা হয় রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানের সঙ্গে।

তিনি যুগান্তরকে বলেন, ট্যাকটিক্যাল বেল্ট পেয়ে পুলিশ সদস্যরা খুশি। তবে দীর্ঘদিনের অভ্যাসের একটি বিষয় তো থাকেই। আস্তে আস্তে তারা এতে অভ্যস্ত হয়ে যাবে। দায়িত্ব পালনে প্রয়োজনীয় সরঞ্জামাদি একসঙ্গে থাকায় কাজ করাও সহজ হবে।

ট্যাকটিক্যাল বেল্টের সঙ্গে থাই হোলস্টার যুক্ত করে সেখানে স্মল আর্মস রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বেল্টের সঙ্গে এক্সপ্যান্ডেবল ব্যাটন, টর্চলাইট, হ্যান্ডকাফ ও পানির বোতল রাখার সুযোগ রয়েছে। জরুরি মুহূর্তে দ্রুত মেসেজ আদানপ্রদান নিশ্চিত করতে ওয়্যারলেস সেটের সঙ্গে একটি মাইক্রোফোন জুড়ে দেয়া হয়েছে।

এতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা সেট মুখের কাছে না এনেই মেসেজ আদান-প্রদান করতে পারবেন। নতুন এই অপারেশন গিয়ার চালু করায় পুলিশ সদস্যদের আগের মতো কাঁধে বা হাতে করে অস্ত্র বহন করতে হবে না। হাত ফাঁকা থাকায় জনগণের যে কোনো প্রয়োজনে দুই হাত ব্যবহার করেই সহযোগিতার জন্য এগিয়ে যেতে পারবেন পুলিশ সদস্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31