IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও গুলি চালাল ইসরাইলি সেনা বাহিনী

লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও গুলি চালাল ইসরাইলি সেনা বাহিনী

ধূমকেতু নিউজ ডেস্ক : লেবাননে বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি। কিন্তু এর একদিন না যেতেই গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। মূলত বাস্তচ্যুত বাসিন্দারা তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। সেখানে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা। এখনো লেবানন ছেড়ে যায়নি ইসরাইলি সেনারা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনী জোর দিয়েছে, লিটানি নদীর দক্ষিণে কোনো বেসামরিক আন্দোলনের অনুমতি নেই। কারণ এরইমধ্যে সীমান্তে লেবানিজ বাসিন্দারা কিছু গ্রামে ফিরতে শুরু করতেছে। যেখানে এখনও সেনা মোতায়েন রয়েছে। এরমধ্যে সৈন্যরা ৪ হিজবুল্লাহ সদস্যকে আটক করেছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বুধবার বলেছে যে লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব দেওয়া হবে।

প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ লেবাননের সঙ্গে চুক্তি বাস্তবায়নের সময় হিজবুল্লাহ সদস্যদের সীমান্তের নিকটবর্তী গ্রামে ফিরে যেতে না দেওয়ার জন্য জোরালো পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।

আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাড. ড্যানিয়েল হাগারি একটি সংবাদ সম্মেলনে বলেছেন: আইডিএফ-এর লক্ষ্য হল চুক্তি কার্যকর করা। আইডিএফ দৃঢ়প্রতিজ্ঞ, এবং যেকোনো লঙ্ঘনের জবাব দেওয়া হবে আগুন দিয়ে।

আইডিএফের মতে, মেইস আল-জাবালে বেশ কয়েকজন সন্দেহভাজন আক্রান্ত হয়েছে, যা বলেছে, তারা লেবাননে সক্রিয় লড়াই থেকে চুক্তি কার্যকর করার দিকে মনোনিবেশ করেছে।

সন্ধ্যায় সামরিক বাহিনী জানায়, যে সৈন্যরা আজ সন্ত্রাসীদের হত্যা করেছে, বিবৃতিতে বিশদ বিবরণ জানানো হয়নি।

প্রায় ১৪ মাস পর ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি আঞ্চলিক সংঘাত থামানোর জন্য জরুরি হয়ে পড়েছিল। চুক্তি অনুযায়ী আপাতত ৬০ দিনের জন্য লড়াই বন্ধ হবে। এখনো ইসরাইলি সেনারা লেবানন না ছাড়লেও এরইমধ্যে যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে উল্লাস শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। লেবাননের বৈরুত থেকে গ্রামে সবখানেই বিজয় মিছিল করছেন স্থানীয়রা।

এদিকে লেবাননের স্পিকার নবীহ বেরি বাসিন্দাদের বাড়ি ফেরার আহ্বান জানিয়ে বলেন, আপনার ভূমি ও জন্মস্থানে ফিরে যান। তবে তিনি যুদ্ধকে দেশের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31