ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস নানা কর্মসুচির মধ্যে দিয়ে বুধবার পালন করে। সকাল সাড়ে ১০টায় পৌর চত্বরে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেইসাথে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। শহীদ মিনারে এসময়ে কাঁকনহাট পৌর আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, যুবলীগ মহিলী লগি, যুব মহিলা লীগ, ছাত্রলীগ ও পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা পুস্পস্তবক অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাঁকনহাট পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, প্যানেল মেয়র আজাহার আলী, কাউন্সিলর সাদেকুল ইসলাম সেলিম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম মহসিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাঔেশ ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান।
এছাড়াও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি সারওয়ার মোর্শেদ রুবেল, কৃষকদল সভাপতি কল্লোল মোল্লা, পৌর মহিলা লীগের সভাপতি আশরাফুন নেসা পরি ও সাধারণ সম্পাদক মর্জিনা বেগমসহ অন্যান্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


